Don't Miss
Home / আজকের সংবাদ / আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১২ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
দীর্ঘদিনে প্রত্যাশিত প্রেমে সাড়া পাবেন। এজন্য নিজেকে উচ্ছল এবং সাহসী করে তুলুন। আপনার চোখে আনন্দের ফোয়ারা ভেসে বেড়াবে। এজন্য আপনার হৃদস্পন্দন বাড়বে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। আজ আপনার শুভ রং সাদা , শুভ সংখ্যা ৭। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার মন-মেজাজ ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝির কারনে মন কিছুটা বিষন্ন হয়ে পড়বে। চাকরিজীবীদের দিনটি ভালো নয়। ব্যবসায় কিছু আয় উন্নতি হতে পারে। দাম্পত্য কলহের শিকার হতে পারেন। খুচরা ব্যবসায় ভালো আয় হতে পারে।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি সাফল্যের। কর্মস্থলে কোনো সুহৃদয়বান নারীর সাহায্য পেতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে কিছু দুঃশ্চিন্তা হবে। সন্তান সিজেনাল অসুখ বিসুখে আক্রান্ত হতে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে চলতে থাকা ভুল বুঝাবুঝির অবশান হবে।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে পারিবারিক কাজে ব্যস্ত থাকতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ভূমি আবাসন সংক্রান্ত কাজ-কর্মে ঝামেলা দেখা দিতে পারে। কর্মস্থলে কোন অস্থিরতা আপনাকে ভোগাবে। প্রত্যাশিত কাজে অগ্রগতি বাধাগ্রস্ত হবে। কোনো প্রাভাব শালী নেতার সাথে সু-সম্পর্ক গড়ে উঠবে। পিতার সাথে আজ ভুল বুঝাবুঝি হবার যথেষ্ট সুযোগ রয়েছে।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে গার্মেন্টস ব্যবসায় বিদেশ থেকে ভালো সংবাদ আসার সম্ভাবনা। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। ছোট ভাই বোনের চাকরির জন্য কোনো তদবির করতে পারেন। প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের দিনটি শুভ। বিদেশ থেকে কোনো অর্থ পেতে পারেন। পত্র যোগাযোগ বা ব্যবসায়িক যোগাযোগে লাভবান হবেন। মুদ্রণ ব্যবসায় ভালো আয়ের যোগ।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার আজকের দিনটি খুচরা ও পাইকারি ব্যবসায় আশানুরুপ আয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যোগাযোগ থেকে লাভবান হবেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো লাভ হবে। বাড়ীতে আত্মীয় কুটুম্বর আগমনে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। হটাৎ করে অর্থ সঙ্কট দেখা দেবে। ঠান্ডার পীড়ায় ভোগার আশঙ্কা প্রবল।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার আজকের দিনটি আর্থিক দিক ও মানসিক দিক থেকে দিনটি মিশ্র যাবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো ব্যবসায়িক কাজে ভ্রমনের যোগ প্রবল। বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িতদের দিনটি বলবান। আজ যৌথ মূলধণী ব্যবসায় ভালো আয় হতে পারে। জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে ব্যয় বৃদ্ধি পাবে। সাংসারিক কারনে হটাৎ কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমনে ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় আজ ব্যস্ততা বাড়বে। দুপরের পরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার আজকের দিনটি বড় ভাই বোনের আচরণে কষ্ট পেতে পারেন। আমদানী রপ্তানি ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সম্ভাবনা। ঠিকাদারী প্রতিষ্ঠানের বকেয়া বিল আদায়ের যোগ রয়েছে। আউটসোর্সিং কাজের জন্য বিদেশ থেকে অর্থ পেতে পারেন। প্রভাবশালী বন্ধুর সহায্য আশা করা যায়। আজ কোনো বন্ধুর বাড়ীতে আড্ডা দিতে পারেন।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
কুম্ভ রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে চাকরিজীবীদের কর্মস্থলে পদোন্নতি বা নতুন চাকরী লাভের সম্ভাবনা প্রবল। সরকারী চাকরি প্রত্যাশীদের চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে। আজ ব্যবসায়িক যোগাযোগ সফল হবে। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি ভালো যাবে। কোনো কর্মকর্তার সাহায্য পেতে পারেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে বৈদেশিক চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় ব্যস্ত হতে চলেছেন। শনির প্রভাবে ব্যবসায়ীদের দিনটি ততোটা ভালো যাবে না। কোন বৈরী পরিবেশে বদলী হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য দূর্বল হবার আশঙ্কা। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য আসবে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার আজকের দিনটি ব্যাংক ঋণ বা ব্যক্তি ঋণের কিস্তি দেওয়ার চাপ বৃদ্ধি পাবে। আজ রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। শেয়ার ব্যবসায়ী ও লটারী ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। বিদেশ থেকে টাকা আসতে পারে। ঝুঁকি নিয়ে কোনো বিনিয়োগ না করাই ভালো। আপনার বন্ধুদেরকে নিয়ে কোনো ঝামেলায় পড়তে পারেন। দ্রুত চলাচলের ক্ষেত্রে সতর্ক হয়ে যান।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। ব্যবসায়িক অংশিদারদের সাথে কোনো কারণে মনমালিন্য হতে পারে। বৈদেশিক পণ্যর ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। জীবন সাথীর সাথে কলহের সম্মূখীন হতে পারেন। কোনো পাওনাদারের সাথে বিরোধ হতে পারে। ঋণ যোগ দেখা যায়।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...