আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
January 2, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ০২ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
আপনি কর্মক্ষেত্রে আজ আপনার শক্তি এবং দুর্বলতা জানতে পারবেন। আপনার অনুভূতি প্রকাশ করা কঠিন হতে পারে। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহুর্তটি নষ্ট করবেন না, বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। সতর্ক থাকুন কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রাষ্টাচার হতে পারে। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা ৩। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। বস্ত্র ও পোশাক প্রস্তুত কারকদের ভালো আয়ের সুযোগ রয়েছে। প্রতিবেশীর কোনো সমস্যায় আপনাকে এগিয়ে যেতে হবে। বিদেশ থেকে ভালো ব্যবসায়িক সুযোগ আসতে চলেছে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ব্যস্ততায় ভরপুর থাকবে।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার আর্থিক ভাবে লাভজনক। বকেয়া বিল আদায়ের চেষ্টায় সফল হবেন। বাড়ীতে কুটুম্ব জনের আগমন হতে পারে। দুপরে অপরের পয়সায় উদর পূর্তির সুযোগ পাবেন। আজ অবশ্যই কোনো রকমের কমিটমেন্ট করতে যাবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ক্ষতি হতে পারে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি বাধা বিপত্তির। শনি চন্দ্রের প্রভাবে মানসিক ভাবে কিছুটা বিদ্ধস্ত থাকতে পারেন। পারিবারিক ও ব্যবসায়ীক বিষয় নিয়ে খুবই চিন্তিত হতে হবে। কোনো অংশীদারের সাথে অকারনে মনমালিন্য হবার আশঙ্কা প্রবল। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বকেয়া বিল আদায়ে বাধা বিপত্তি ।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার সময় ভালো যাবে না। ব্যবসায়ীক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় পুলিশি হয়রানির আশঙ্কা প্রবল। প্রবাসীরা আজ একটু সাবধানে চলাফেরা করবেন। বৈধ কাগজ পত্র সাথে না থাকলে গ্রেফতারের সম্মূখীন হতে পারেন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকারা কোন বন্ধুর বাসায় বেড়াতে যেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে চলেছে। কোনো ব্যবসায়িক যোগাযোগে বন্ধুর সাহায্য আশা করা যায়। বিদেশ যাত্রার প্রচেষ্টা চলতে পারে। চাকরিজীবীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার বেকারদের স্থায়ী কোন কর্ম লাভের সু-সংবাদ আসতে পারে। পিতার কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে মতোবিরোধ হবার আশঙ্কা। রাজনৈতিক কাজে আপনার প্রতারিত হবার যোগ প্রবল। চাকরিজীবীরা দূরে কোথাও বদলির নোটিশ পেতে পারেন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্য উন্নতির দিন। হাজারো বাধা বিপত্তির পরেও ভাগ্য আপনার সহায় হবে। তবে কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তির সাথে সাক্ষাতে লাভবান হবেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে হতাশা নিরাশা দেখা দিতে পারে। বৈদেশিক বাণিজ্যে বার বার বাধা আসতে পারে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। শনির প্রভাবে মনের মাঝে অহেতুক অশনি সংকেত দেখা দিতে পারে। সন্তানের জন্য উদ্বেগ উৎকন্ঠায় থাকতে পারেন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক থেকে কোন আর্থিক সমন জাড়ি হতে পারে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকার ব্যবসায়িক কাজে বহু বাধা দেখা দেবে। ঠিকাদারী ব্যবসায়িরা আজ অকারণে হয়রানির সম্মূখীন হবেন। পারিবারিক বিষয়ে কোনো ঝামেলা। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অংশীদারি ব্যবসায় বিবাদের আশঙ্কা প্রবল। মানসিক অস্থিরতার কারনে ব্যবসায়িক ক্ষতি হবার আশঙ্কা। মাতৃ স্বাস্থ্য ভালো যাবে না।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
আজ মকর রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। শরীর স্বাস্থ্য সম্পর্কে সকাল থেকেই সচেতন হতে হবে। কর্মস্থলে অধিনস্ত কর্মচারীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হবার আশঙ্কা প্রবল। ব্যবসা ক্ষেত্রে প্রকাশ্য শত্রুতার সম্মূখীন হতে হবে। আর্থিক অবস্থা দূর্বল হতে পারে। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকার বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝি দেখা দেবে। সন্তানের কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। শিক্ষকদের দিনের শেষে ধনলাভের যোগ প্রবল। সৃজনশীল পেশার সাথে জড়িতদের সময় বলবান। কোনো ইন্টেরিয়র কাজের সুযোগ পেতে পারেন। বকেয়া বিল আদায়ের প্রচেষ্টা সফল হতে পারে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকারা আপনার ভাগ্য উন্নতির যোগ রয়েছে। পারিবারিক অবস্থার উন্নতি হবে। কোনো প্রত্যাশিত কাজে সফল হবেন। যানবাহন ক্রয় বিক্রয় শুভ। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হবেন। বাড়িতে কোনো আত্মীয়র দ্বারা ঝামেলার শিকার হবেন। পরিবারে মা অসুস্থ হতে পারে। পৈত্রিক ভিটা-মাটি সংক্রান্ত কোন ঝামেলা হতে পারে।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
আজ আপনার কেমন দিনটি মঙ্গলবারের যাবে 2018-01-02