Don't Miss
Home / আজকের সংবাদ / অদ্ভুত ভঙ্গিতে নেইমারের গোল উদযাপন

অদ্ভুত ভঙ্গিতে নেইমারের গোল উদযাপন

এমএনএ স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জয়রথ ছুটছেই। ফরাসি লিগ কাপে আমিয়ারকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারাতেই রইল দলটি। একটি করে গোল করেছেন নেইমার ও আদ্রিও রাবিও। এ জয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন তারা।
এদিন আমিয়ার মাঠে আক্রমণভাগের অন্যতম কর্ণধার এডিনসন কাভানিকে ছাড়াই নামে পিএসজি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে পিএসজি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখে নেইমার-এমবাপেরা।
ম্যাচের দশম মিনিটে গোলের সুযোগও পায় দলটি। তবে নেইমারের শট রুখে দেন আমিয়াঁর গোলরক্ষক। ম্যাচের ২২ মিনিটে এমবাপের শট লক্ষ্যভ্রষ্ট হলে আরও হতাশা বাড়ে সফরকারীদের।
তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। তবুগোলশূন্য ড্রয়ে হাসি ভরা মুখ নিয়েই বিরতিতে যায় পিএসজি। কারণ প্রথমার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক গোলরক্ষক রেগিস গার্টনার। এতে ১০ জনের দলে পরিণত হয় দলটি। তবে এরপরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি নেইমার-এমবাপেরা।
দ্বিতীয়ার্ধে ফিরে গোল পেতে মরিয়া আক্রমণ চালায় পিএসজি। এবার সাফল্যও ধরা দেয়। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার।

গোল করে অদ্ভুত ভঙ্গিতে উদযাপনে মাতেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মুখে আঙুল দিয়ে সতীর্থদের ‘চুপ’ থাকার ইঙ্গিত করেন তিনি। তবে চুপ থাকেননি তারা। বরাবরের মতো তাকে আলিঙ্গনে বাঁধেন সতীর্থরা। তবু উদযাপন থামেনি তার। ডান পায়ের বুট খুলে ফেলেন সময়ের অন্যতম সেরা এ ফুটবলার। বুট কপালে রেখে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ!
এদিন অনন্য রেকর্ড গড়েছেন নেইমার। পিএসজির হয়ে চার লিগেই প্রথম ম্যাচে গোল করার কীর্তি গড়লেন চলতি মৌসুমে বার্সেলোনা ছেড়ে আসা এ তারকা। এর আগে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ ও ফরাসি কাপে দলের হয়ে অভিষেকে গোল করেন তিনি।
এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে পিএসজি। সমন্বিত প্রচেষ্টায় বাড়ে আক্রমণের গতি। ফলে দ্বিতীয় গোল পেতে কষ্ট হয়নি তাদের। ৭৭ মিনিটে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন আদ্রিও রাবিও।
তথ্যসূত্র : বিবিসি, ডেইলি মেইল।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...