Don't Miss
Home / আজকের সংবাদ / ১০ হাজার ডলারের নিচে বিটকয়েনের দাম

১০ হাজার ডলারের নিচে বিটকয়েনের দাম

এমএনএ অর্থনীতি রিপোর্ট : গতকাল বুধবার ১০ হাজার ডলারের নিচে নেমে গেছে প্রতি বিটকয়েনের মূল্য। নীতিনির্ধারকরা চাপ প্রয়োগ করতে পারে-বিনিয়োগকারীদের এমন উদ্বেগের মুখে এই ভার্চুয়াল মুদ্রার দাম ২০ শতাংশ পড়ে যায় বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত মঙ্গলবার একটা সময়ে ৩০ শতাংশ নিচে নেমে গিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ও পরিচিত এই ভার্চুয়াল মুদ্রার দাম। এক মাস আগেও যেখানে এক বিটকয়েনের মূল্য ছিল প্রায় ২০ হাজার ডলার।
দক্ষিণ কোরিয়া আর চীন ভার্চুয়াল মুদ্রা বিনিময় বন্ধ করে দিতে পারে এমন খবর প্রকাশের পর পরিচিতি আর বাজারের দিক থেকে ভার্চুয়াল মুদ্রার তালিকায় দুই আর তিন নাম্বারে থাকা ইথারনাম আর রিপল-এর দামও পড়ে গেছে।
ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ প্রতিষ্ঠান ক্রিপ্টোকমপেয়ার প্রতিষ্ঠাতা চার্লস হেইলার বলেন, “বাজারে এখন অনেক কিছু নিয়ে উদ্বেগ রয়েছে। তাই মানুষ এখান থেকে বের হতে চাইছে।”
গতকাল বুধবার ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান সিটি-এর বিশ্লেষকরা বলেন, বর্তমান অবস্থার মধ্যেও বিটকয়েন আবার তার উচ্চ দামে ফিরে আসতে পারে। সেই সঙ্গে এক বিটকয়েনের মূল্য ৫৬০৫ থেকে ৫৬৭৩ ডলারের মধ্যে নেমে আসতে পারে বলেও যোগ করেন তারা।
বিশ্লেষকরা সম্প্রতি এ মুদ্রায় বিনিয়োগের ব্যাপারে লোকজনকে সতর্ক করে দিচ্ছিলেন। এর মধ্যেই গত কয়েক দিন ধরে এর দাম পড়তে শুরু করেছে এবং এখনও সে ধারা অব্যাহত রয়েছে।
এদিকে ডেনমার্কের কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েনকে এক ভয়াবহ জুয়া বলে সবাইকে সতর্ক করে দিয়েছে।
গত সপ্তাহে ব্রিটেনের অর্থনৈতিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রধান এন্ড্রু বেইলিও বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়ে বলেছিলেন ‘সব অর্থ হারানোর জন্যে’ প্রস্তুত থাকতে’।
তিনি বলেন, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকার এ মুদ্রাকে অনুমোদন দেয়নি। তাই এর পেছনে বিনিয়োগ মোটেই নিরাপদ নয়।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...