Don't Miss
Home / আজকের সংবাদ / ৮ ফেব্রুয়ারি ঢাকায় মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা

৮ ফেব্রুয়ারি ঢাকায় মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা

এমএনএ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে ঘিরে ঢাকায় আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরণের মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি)।
রায়কে ঘিরে ৮ ফেব্রুয়ারি ঢাকায় সহিংসতার আশংকা এবং উদ্বেগ তৈরি হওয়াতেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ওই ‘বিশেষ বিজ্ঞপ্তিতে’ বলা হয়েছে, ‘ আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিচারাধীন একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে কোন কোন ব্যক্তি বা গোষ্ঠী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের অপপ্রয়াস চালাতে পারে মর্মে বিভিন্ন গোয়েন্দা তথ্য, ইলেকট্র্রনিক, প্রিন্ট ও সোশাল মিডিয়ার সূত্রে জানা যায়। যেহেতু ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু বৃহস্পতিবার ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ থাকবে। যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রাস্তায় দাঁড়িয়ে/বসে কোনো ধরনের মিছিল করা যাবে না।’
আগামী ০৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার বিচারাধীন একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগরীত কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের অপপ্রয়াস হতে পারে। এ সম্ভাবনা থেকে ওইদিন রাজধানীতে মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...