Don't Miss
Home / আজকের সংবাদ / আজ বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

আজ বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

এমএনএ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার একদিন আগে সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা।
গত রবিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রায়ের আগের দিন সংবাদ সম্মেলনে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে তিনি তার রায়ের বিষয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির কয়েক নীতিনির্ধারক জানান, মামলার বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে ধরবেন চেয়ারপারসন। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে এবং ন্যায়বিচার হলে তিনি খালাস পাবেন। এ ছাড়াও মামলার রায়পরবর্তী করণীয় নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন তিনি। রায় যাই হোক এ ইস্যুতে নেতাকর্মীদের কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষে না জড়ানোর আহ্বান থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেবেন তিনি।
চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের মধ্যে যাতে কোনো ধরনের বিভেদ বা ভাঙনের সৃষ্টি না হয় সে ব্যাপারেও ইঙ্গিত দেবেন তিনি। যেকোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন। বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানাতে পারেন খালেদা জিয়া। সব রাজনৈতিক দলকে সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে বলবেন। জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানাতে পারেন খালেদা জিয়া।
এদিকে সংবাদ সম্মেলনের পরই জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। রায় নেতিবাচক হলে তার অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে ব্যাপারে দিকনির্দেশনা দিতে পারেন তিনি।
এ ছাড়া মামলার রায়পরবর্তী করণীয় নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন তিনি। রায় যাই হোক এ ইস্যুতে নেতাকর্মীদের কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষে না জড়ানোর আহ্বান থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেবেন তিনি।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...