আগামীকাল থেকে বাউবির এইচএসসি পরীক্ষা শুরু
Posted by: News Desk
March 1, 2018
এমএনএ রিপোর্ট : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা আগামীকাল ২ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবুল কাসেম শিখদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সারাদেশে ৩৩৯টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ৪শত ৫১জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
যার মধ্যে ১ লাখ ১ হাজার ১শত ৪২জন পুরুষ এবং ৭২ হাজার ৩ শত ৯জন নারী। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় হতে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে।
এ পরীক্ষা শুধুমাত্র শুক্রবার দিনগুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ৪ মে পরীক্ষা শেষ হবে।
আগামীকাল বাউবির এইচএসসি পরীক্ষা শুরু 2018-03-01