Don't Miss
Home / আজকের সংবাদ / আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০১ এপ্রিল ২০১৮, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমিনিউমারলজিবাসংখ্যাজ্যোতিষপদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চানতাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উচুঁ জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান। প্রেমে মিথ্যা বলবেন না। পড়াশুনোর পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে। আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯, শুভ রং লাল। আজকে সবকাছু ভালোর জন্য পানিতে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে পারে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে কোনো প্রকার ঝামেলা দেখা দেবে। সহকর্মীদের সাহায্য ছাড়া এ ঝামেলা হতে পরিত্রাণ পাওয়া অসম্ভব। ব্যবসায়ীদের দিনটি ঝামেলাপূর্ণ হবে। ক্রয় বিক্রয়ে পরিবহন সংক্রান্ত বাধা বিপত্তির সম্মূখীন হতে হবে। কাজের লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা প্রবল। রাতে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা :, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের পরীক্ষা নিয়ে অবিভাবকরা কিছুটা চিন্তায় পড়তে পারেন। রোমান্টিক যোগাযোগে সফল হবেন। প্রিয়জনকে নিয়ে দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। শিল্পী ও সাহিত্যিকদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা প্রবল।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা :, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার কর্মস্থলে কোন প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক নিত্যনৈমত্তিক কাজে ব্যবহার যোগ্য কিছু সামগ্রী ক্রয় করতে পারেন। যানবাহন লাভের যোগ প্রবল। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে ভালো সংবাদ আসতে পারে। ব্যবসায়ীক কাজে দূরে কোথাও যেতে পারেন। মায়ের কাছ থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা :, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসতে পারে। ছোট ভাই-বোনের সাথে কিছু তর্ক বিতর্ক হবার আশঙ্কা। আজ উবার ও পাঠাওয়ের চালকদের ভালো আয় হবে। সাংবাদিকদের দিনটি ঝামেলাপূর্ণ। কর্মস্থলে কোন ঝামেলাপূর্ণ সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : , ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক জাতিকার বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। সঞ্চয়ের প্রষ্টোয় সামান্ন অগ্রগতি হতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় লাভের আশা করা যায়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছু আয় হতে পারে। রাতে আত্মীয়র বাসায় আপ্যায়ণে অংশ নিতে পারেন। খাদ্য ও পোশাক ব্যবসায়ীরা আজ ভালো লাভ করতে পারবেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা :, , ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। অসুস্থদের আরোগ্য লাভের যোগ। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা ভালো কোনো সংবাদ পেতে পারেন। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের যোগ রয়েছে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশীদারী বাণিজ্যে আশানুরুপ লাভের আশা রয়েছে। প্রভাব ও ক্ষমতা বৃদ্ধি পাবে। সন্ধার পর সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। কলহের আশঙ্কা প্রবল।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা :, , ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরাপান্না।
তুলা রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল হতে পারে। দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের দিনটি ভালো যাবে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় আশানুরুপ লাভের আশা করা যায়। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। সন্ধার পর আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য ও যৌথ কারবারে সফলতা নির্দেশ করে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা :, , , , ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া বিল বেতন আদায় হওয়াতে আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। আজ কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। বাড়ীতে বড় ভাই-বোনের সাথে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা হবার সম্ভাবনা। ব্যবসায়ীক ব্যয় কিছুটা বাড়তে পারে। পূর্বপরিকল্পণা ছাড়াই দূরে কোথাও যেতে পারেন।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা :, , ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় ভালো ফল লাভের সম্ভাবনা। কোন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে চাকরী হতে পারে। রাজনৈতিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে সফল হবেন। পারিবারিক কোনো বিষয়ে পিতার সাহায্য পেতে পারেন। দিনের শেষে কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। বকেয়া আদায়ের যোগ প্রবল।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা :, , ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার ভাগ্য আপনার সহায় হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় আশানুরুপ সফল হতে পারেন। জীবীকা বা ভাগ্য উন্নতির আশায় বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। কোনো অতীন্দ্রিয় সাধকের সাহায্য পেতে পারেন। সন্ধার পর কোনো সামাজিক কাজে অংশ নেবার যোগ। গুণীজনরা সম্বর্ধিত হতে পারেন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা :, , , ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। আজ শেয়ার ব্যবসায়ী ও ফরেক্স ট্রেডিং এ লাভবান হতে পারেন। চিকিৎসক ও মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের দিনটি লাভ দায়ক। ব্যাংক ঋণ সংক্রান্ত কোনো বিষয়ে ঝামেলা দেখা দেবে। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। বিকালের পর কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক যোগাযোগ শুভ।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা :, , ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের যোগ রয়েছে। অংশিদারী কাজে অংশিদারের দ্বারা উপকৃত হবেন। জীবন সাথী আপনাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারে। সন্ধার পর রাস্তাঘাটে সাবধানে চলবেন। পরীক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে গেলে পুলিশি হয়রানির সম্মূখীন হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...