Don't Miss
Home / আজকের সংবাদ / পহেলা বৈশাখে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন

পহেলা বৈশাখে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন

এমএনএ ফিচার ডেস্ক : বাঙালির প্রিয় উৎসব পহেলা বৈশাখ। এরইমধ্যে শুরু হয়ে গেছে প্রাণের বৈশাখী উৎসবকে ঘিরে সাজ-গোজ আর বেড়ানোর পরিকল্পনা নিয়ে বাঙালি ললনাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আর সব উৎসবেই আমরা চাই নিজেকে সুন্দর করে সাজিয়ে নিতে। কাঙ্ক্ষিত সৌন্দর্য পেতে সকলের মাঝে অনন্য ও আকর্ষণীয় করে উপস্থাপন করে সবাইকে চমকে দিতে পহেলা বৈশাখের কিছুদিন আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মোসাম্মৎ সেলিনা হোসেন

হাতের যত্ন :
অতিরিক্ত নেইলপলিশ ব্যবহার করা ক্ষতিকর। তাই মাঝে মাঝে নখকে স্বাভাবিক অবস্থায় রাখা উচিত। সপ্তাহে অন্তত একদিন হাতে প্যাক লাগান। মুলতানি মাটি, চন্দন পাউডার ও গুড়াদুধ ১ চামচ করে নিয়ে এর সঙ্গে একটা আস্ত পাকা কলা, দু’চামচ মধু ও একটি পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে পুরো হাতে লাগান। কিছুটা শুকিয়ে গেলে ভেজা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন।

পায়ের যত্ন :
প্রতিদিন গোসলের আগে তেল মেখে নিন। তারপর সাবান মেখে স্ক্র্যাবার দিয়ে পায়ের চামড়া, গোড়ালি, আঙ্গুলের কোণ ও ধারগুলো পরিষ্কার করুন। নেল ব্রাশ দিয়ে নখের চারপাশ, মাঝখানের অংশও পরিষ্কার করুন। প্রতিদিন রাতে ঘুমোবার আগে কোনো ভালো ক্রিম দিয়ে পা মাসাজ করবেন। এতে পায়ের সৌন্দর্য বাড়বে।

ত্বক চর্চার টিপস :
১ পিস পাউরুটি, এক চামচ মধু, ২ চা চামচ দুধ, আধা চা চামচ কমলালেবুর রস মিশিয়ে যেখানে ব্ল্যাক ও হোয়াইট হেডস আছে সেখানে লাগিয়ে রাখুন ১০ মিনিট, শুকিয়ে গেলে পানি দিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে নিন। সপ্তাহে ৩দিন ব্যবহার করুন। নিয়মিত এভাবে পরিচর্যা করলে সারা বছরই থাকতে পারবেন আকর্ষণীয় এবং ঈর্ষণীয় সুন্দর।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...