আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
May 8, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৮ মে ২০১৮, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজ জন্মদিন হলে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। আজ আপনার শুভ রং লাল। ব্যবসা অযোগ্য ব্যক্তির পরামর্শ গ্রহণের ফলে আর্থিক লোকসানের মুখোমুখি হতে পারেন। পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকাদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। শুভ রত্ন রবি ও রক্তপ্রবাল। আজকে সবকিছু ভালোর জন্য শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ব্যস্ততায় কাটবে। আজ আপনাকে কারো জন্য অপেক্ষা করতে হবে অনেকক্ষণ মেষ। অপেক্ষার স্থানটি হতে পারে পরিবেশবান্ধবহীন। সাত সকালে এমন খবরে মন খারাপ হয়ে যেতে পারে। মনে রাখবেন এর পেছনেই লুকিয়ে আছে আপনার অপার ভাগ্য। আজ প্রেমের ক্ষেত্রে মনে হতে পারে সামনে দুটি রাস্তা খোলা। ঠিক এই সময় আপনার উচিৎ ঠাণ্ডা মাথায় চিন্তা করা। নির্দিষ্ট লক্ষ্য ব্যতিত অন্য কোনো দিকে নজর গেলে তা জোর করে ফিরিয়ে আনা। অর্থ ভাগ্য মোটামুটি ভালোই যাবে। তবে দূরযাত্রার পরিক্ল্পনা থাকলে তা বাতিল করে দিন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার বিদেশ বা দূরে ভ্রমনের যোগ প্রবল। বন্ধুদের মধ্যে অতিরিক্ত জনপ্রিয় হলে তার খেসারত দিতে হবে। তাই সেসব বন্ধুদের এড়িয়ে চলুন। কথাটি বলা যতো সহজ করা ততটাই কঠিন এটাও আপনাকে মানতে হবে। প্রেমঘটিত ব্যাপারে আগমন ঘটবে তৃতীয় পক্ষের। এবং চতুর্থ পক্ষের সহায়তা নিয়ে দূর করতে হবে তার বিষাক্ত প্রভাব। কর্মক্ষেত্রে দ্বিতীয় প্রহর থেকে দক্ষতা কমতে থাকবে। তবে দৈবঘটিত অর্থযোগ উত্তম। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। অলৌকিকভাবে কিছু ক্ষমতা আজ আপনার হাতে এসে যাবে। কোনো ধরনের কষ্ট ছাড়াই হাতে আসা সুযোগ হেলায় না হারিয়ে তার সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করুন। আজ আবেগ বাধ ভাঙতে চাইবে, ভেঙে গেলে উত্তম সুযোগ হাতছাড়া তা মানতেই হবে। আপনি হয়তো ভাবছেন প্রেমের ক্ষেত্রে সম্পর্কটি বেশ উন্নতই আছে কিন্তু ভেতরে যে ধরেছে ঘুণপোকা। তাই অপরপক্ষের মনকে রিফ্রেশ করুন বার বার। কর্মক্ষেত্রে আজ নতুন উদ্যাম পাবেন। পুরনো ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ এসে যাবে দারুনভাবে। আজ হয়তো আপনার দিন নয়। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ১১।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন পরিচিতের সঙ্গে একটি সুসম্পর্কে জড়িয়ে যাচ্ছেন। তবে সম্পর্কের ক্ষেত্রে আজ বিশেষ কোনো কারণ কাজ করবে। গ্রহের অবস্থান আজ সুবিধার নয়, তবে বিপদে পড়তে যাচ্ছেন ভেবে যদি চিন্তিত হন তাহলে ভুল করবেন। গ্রহের এই অবস্থান আজ সৌভাগ্যজনকভাবে আপনার সমৃদ্ধি আনবে। প্রয়োজনীয় সমস্ত কাগজ পত্র গুছিয়ে রাখুন এগুলোর দরকার পড়তে পারে অল্প সময়ের মধ্যে। ভ্রমণের জন্য মন ছুটে যাবে, কিন্তু আপনি ছুটে যেতে পারবেন না। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৫।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ । অনেক কিছুই আপনার আশপাশে আসবে যাবে সিংহ। দিনের সমস্ত কর্মশক্তি আজ একটা ভুল কাজে ব্যয় হতে পারে। কারো দেয়া কথায় আজ বরখেলাপ দেখে মেজাজ থাকবে তুঙ্গে। সবকিছু মিলে একটি হযবরল অবস্থা। তবে শান্তিুর দেখা পাবেন বেতনের একটা মোটাসোটা খামে। আজ মন টানতে পারে এন্টিক শপে, পছন্দের কিছু কিনেও ফেলতে পারেন। তবে তা নিজের জন্য নয়, বন্ধুকে উপহার দেয়ার জন্য। সিংহের জাতিকার কারো চাকরির সুযোগ আসবে। বিদেশ ভ্রমণে প্রাধান্য পাবেন জাতকদের কেউ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। পথের মাঝে নতুন একটি পথের সন্ধান পেয়ে যাবেন। মন আজ দ্বিখণ্ডিত হয়ে ছড়িয়ে যাবে। তথাকথিত সব নিয়ম আজ আপনার মানতে ইচ্ছে করবে না। প্রিয় মানুষের ভুলগুলো আজ তেমন পীড়া দিবে না। কিছুতেই আপনাকে বুঝানো যাবে না যে, আজ আপনাকে দিয়ে কিছুই হবে না। আপনার বন্ধুদের সঙ্গে আজ নতুন কোনো চ্যালেঞ্জে জিতে যাবেন। ভ্রমণের জন্য রাস্তা আজ উন্মুক্ত হয়ে পড়বে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্দমাক্ত পথে হেঁটে যেতে হবে অনেক দূর। আপনার কষ্টে কেউ এগিয়ে আসবে না কিন্তু ফোড়ন কাটবে অনেকেই। তবে মশাই তুলা আপনি যে কিছু অসাধ্য সাধন করতে যাচ্ছেন। কাউকে বোঝানোর চেয়ে নিজের মনে রাখলেই বেশি ভালো ফল পাবেন। নিজের ক্যারিয়ারে বৈপ্লবিক পরিবর্তন ঘটতে যাচ্ছে। আপনার গ্রহ বলছে এসময় একটু স্থির বুদ্ধি খাটাতে। প্রেমের মানুষের কাছে সহানুভূতি পাবেন। অর্থের যোগান আসবে অঢেল, তবে সেটা কতটুকু নেবেন তা পুরোটাই আপনার ওপর নির্ভর করছে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। ভোরের প্রথম প্রহরে ঘুম ভেঙে গেলেও দুপুর নাগাদ শরীরের আড়ষ্টতা কাটবে না। মাথায় চাপা যন্ত্রণার এক পর্যায়ে কিছুটা ঠাণ্ডা জ্বর হওয়ার আশঙ্কা আছে। তাই দুপুরবেলা হালকা ঘুম স্বাস্থ্যের জন্য উপকারী হবে। ব্যাংকের কোনো লেনদেন কিংবা সাবেক কোনো আর্থিক লেনদেন থেকে আর্থিক সুবিধা পাবেন আজ। আজ একটু বেশি সময় দিন সম্পর্কের ক্ষেত্রে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকাদের বকেয়া কিছু অর্থ ফেরত পেতে পারেন। ঘুম ভাঙবে অতৃপ্ত কোনো আত্মার স্বপ্ন দেখে। সকাল সকাল দুয়ারে একগুচ্ছ ফুল এসে হাজির হবে, তবে তার দাতাকে খুঁজে পাওয়া যাবে না। সঙ্গে চিরকুটের ভাষা পড়তে পারলেও অর্থ বুঝতে দেরি হবে। দোলায়িত একটি দিনের শেষভাগে পাবেন মনোমুগ্ধকর মিষ্টি গন্ধের পরশ। অনুভব করবেন কারো উপস্থিতি কিন্তু অদেখায় রয়ে যাবে। স্থির হবেন সন্ধ্যায় মায়ের দেয়া কাজের চাপে। তখন মনে হবে আপনি জাগতিক দুনিয়ায় আছেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। মকরের কাধে আজ সিংহ ভর করবে। মকর রাশির জাতিকার প্রেমিক যদি হয় সিংহ রাশির তবে আজ সম্পর্ক ভেস্তে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পানীয়জাত দ্রব্যের ব্যবসায়িরা আজ কিছুটা মুনাফা করতে পারেন। কিন্তু লৌহ ব্যবসায়িরা সাবধান থাকলেই ভালো। অফিসে কাজে চাপ বৃদ্ধি পেলেও আপনার মোহনীয় ব্যক্তিত্ব অনেকের কাছে আদর্শ মনে হবে। তবে বেশিদিন এই আদর্শ ধরে রাখতে নিজের বদগুনগুলো ঝেড়ে ফেলুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : মেরুন, শুভ সংখ্যা : ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আজ ব্যয় বৃদ্ধি পাবে। আজ আপনি অসীম শক্তি অনুভব করবেন। কোনো ধরনের শারীরিক অসুস্থতা আপনাকে ছুঁতে পারবেনা। অনেক কষ্টের পর আজ ফল হাতে পেতে চলেছেন। আজ প্রাকৃতিক পরিবেশ বন্ধুত্বের হাত বাড়াবে। বুক ভরে নিশ্বাস নিন, চাইলে কোনো প্রাণীর সঙ্গে সময়ও কাটাতে পারেন। আজ কাছের কোনো বন্ধুর দারুন সঙ্গ অপেক্ষা করছে। অর্থভাগ্য শুভ। দূরযাত্রা কিঞ্চিৎ গোলোযোগপূর্ণ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৭।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। অপর কাউকে মানসিকভাবে নত হতে দেখে পৈশাচিক আনন্দ পেতে পারেন। আনন্দ যত তীব্র হবে, একই ব্যাপার ফিরে নিজের ওপর আসার সম্ভাবনা তত তীব্রতর হবে। এড়িয়ে যান ক্ষতিকর পরিচিতজনদের, যারা নিন্দা করতে ভালোবাসছে। অর্থ আসছে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
আজ যাবে কেমন মঙ্গলবারের দিনটি আপনার 2018-05-08