Don't Miss
Home / হোম স্লাইডার / লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান

লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ গণসংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকাল ৩টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। গণসংবর্ধনা উপলক্ষে লোকে লোকারণ্য হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।দলে দলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উদ্যানের সংবর্ধনাস্থল ও আশপাশের ফাঁকা এলাকা এখন লোকে লোকারণ্য। ছোট ছোট মিছিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে অবস্থান করছে।

চেকপোস্ট পেরিয়ে মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিরা সমাবেশস্থলে প্রবেশ করছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই কোনো বাস ঢুকতে দেওয়া হচ্ছে না। কাঁটাবন দিয়ে পাঠিয়ে দেয়া হচ্ছে।

সমাবেশে যেসব গাড়ি আসছে, সেগুলো পাঠিয়ে দেয়া হচ্ছে মল চত্বরে।

বাংলামোটর এলাকায় ডাইভারশন দেওয়ার কথা থাকলেও সকালে রাস্তায় যানজট কম থাকায় সেখানে ডাইভারশন দেয়া হয়নি।

দুপুর সাড়ে ১২টার পর থেকেই সংবর্ধনাস্থলের আশপাশের প্রায় সব সড়কে ডাইভারশন দেয়া হয়।

বেলা ১টার পর থেকে ভিআইপি রোড, সায়েন্স ল্যাবরেটরি, পল্টন, মৎস্য ভবন এলাকাসহ আশপাশের এলাকায় যানজট দেখা দেয়।

শাহবাগের ট্রাফিক সার্জেন্ট মো. সারোয়ার দুপুর সোয়া ১২টার দিকে বলেন, এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানজট হয়নি। তবে দুপুরের পর কিছু সড়ক বন্ধ হলে যানজট দেখা দিতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের বছরে সোহরাওয়ার্দী উদ্যানের এ সংবর্ধনায় বড় শোডাউনের সব প্রস্তুতি চূড়ান্ত। স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটাতে দলের কেন্দ্রীয় থেকে শুরু করে নানা পর্যায়ে দফায় দফায় সভা হয়েছে।

ঢাকা ও এর আশপাশের নেতাকর্মীদের মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে বলা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে শরিক ও সমমনা দলের নেতাদের পাশাপাশি বিশিষ্ট নাগরিকদেরও।

উল্লেখ্য, বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন এবং ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি পাওয়ায় প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হচ্ছে।

x

Check Also

এবারের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতার প্রশংসা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর

এমএনএ প্রতিবেদক এ বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা, সুশৃঙ্খলতা ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন সৌদি ...