বরগুনায় বাস-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
Posted by: News Desk
July 26, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : বরগুনায় অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।
বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে মানিকঝুড়ি এলাকায় আমতলী–কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছে তিন মাসের এক শিশু ও দুই পুরুষ যাদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে।
এছাড়া শিশুটির মা ফাহিমা আক্তারসহ পাঁচজন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে আমতলী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বাদল জানান, বাস-মাহেন্দ্র সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে।
ওসি আলাউদ্দিন বলেন, আহত পাঁচজনের মধ্যে ফাহিমা ও আবু হানিফসহ তিনজনকে মুমূর্ষূ অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রীরা জানান, তারা অটোরিকশায় করে আমতলী থেকে বগী বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আল্লাহর দান পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তারা হলেন- আমতলী উপজেলার চাড়িকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), তালতলী উপজেলার বগি গ্রামের সানু মৃধা (৭০), একই গ্রামের চান মিয়া (৪৮) এবং তালতলী উপজেলার কড়ইবাড়ি গ্রামের রুস্তুম। নিহত অপর দু’জনের মধ্যে তিন মাসের এক শিশু ও একজন পুরুষ (বয়স আনুমানিক ৪৫)।
তিনি আরও জানান, নিহত শিশুটির মা ফাহিমা আক্তারসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর দাস জানান, মানেন্দ্র চালক হানিফকে (৪১) গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
সংঘর্ষে মুখোমুখি নিহত ৭ বরগুনায় বাস-অটো 2018-07-26