Don't Miss
Home / হোম স্লাইডার / জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ১৯ আগস্ট থেকে ২৫ আগস্ট ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : বিবাহিতদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। সাময়িকভাবে প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ রয়েছে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রবাসী বন্ধু কিংবা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কারও সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আইনগত বিষয়ে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। ঝুঁকিপূর্ণ যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিরাপত্তার বিষয়ে সচেতন থাকুন। প্রবাসীদের কারও কারও পেশাক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : শরীর কম ভালো যেতে পারে। সহকর্মীদের কারও কারও আচরণে মন খারাপ হতে পারে। যে কোনো পরিস্থিতি ঠাণ্ডা মাথায় মোকাবেলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সাধ্যের অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। ভাগ্যোন্নয়ণে কারও সুপরামর্শ কিংবা সহযোগিতা পেতে পারেন।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। প্রেমের সম্পর্ক ভালো নাও যেতে পারে। আধ্যাত্নিকতার প্রতি অনুরাগ বাড়তে পারে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের যোগ রয়েছে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্ক এড়িয়ে চললে ভালো করবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : আপনার বিশেষ কোনো চেষ্টায় সাফল্য আসতে পারে। পারিবারিক কাজকর্মে ব্যস্ততা বাড়তে পারে। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। শিক্ষা ও গবেষণায় অগ্রগতি হতে পারে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। চুক্তিভিত্তিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে। কেউ কেউ গলা কিংবা হাতে কোনো সমস্যা অনুভব করতে পারেন। মনের কোনো ইচ্ছা পূরণের সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্যের বিষয়ে চিন্তা বাড়তে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ রয়েছে। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। অতিলাভের চেষ্টা কারও কারও আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে। মনের কোনো আশা পূরণ হতে পারে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : ব্যক্তিগত কোনো উদ্যোগ ফলপ্রসু হতে পারে। আত্নউন্নয়ণের চেষ্টায় সাফল্য পেতে পারেন। পারিবারিক কাজে দায়দায়িত্ব বাড়তে পারে। শরীর ও মন মোটামুটি ভালো থাকতে পারে। বিশেষ কোনো রংয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে। গৃহে অতিথি আসতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। রাগ ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্যের বিষয়ে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : খেয়ালীপনার কারণে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। ভ্রমণে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : সামাজিক কিংবা সাংগঠনিক কোনো উদ্যোগে সাফল্য পেতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হতে পারে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। ব্যয় বাড়তে পারে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। চলাফেরায় অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চললে ভালো করবেন। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজে নেতৃত্বের সুযোগ পেতে পারেন। চাকুরি সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। সামাজিক কিংবা সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চললে ভালো করবেন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন। পুরানো কোনো রোগে ভুগতে হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : ভাগ্য উন্নয়ণে বিশেষ কারও সহযোগিতা পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আধ্যাত্নিক গুরুর সান্নিধ্য কিংবা ধর্মীয় দিকনির্দেশনা লাভ করতে পারেন। কোনো কাজে নেতৃত্বের সুযোগ আসতে পারে। পিতৃসূত্রে লাভবান হতে পারেন। জনপ্রতিনিধিদের ব্যস্ততা বাড়তে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। চাকুরিপ্রার্থীরা কোনো সুখবর পেতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কোনো কার্যক্রমে অংশ নেওয়া হতে পারে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...