Don't Miss
Home / হোম স্লাইডার / মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

এমএনএ রিপোর্ট : জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৯টি দেশের মধ্যে এই সূচকে এবার বাংলাদেশের অবস্থান ১৩৬তম। এতে সবার ওপরে আছে যথারীতি আগেরবারের মতো নরওয়ে।

গতকাল শুক্রবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আনুষ্ঠানিকভাবে এই সূচক প্রকাশ করে। আগের বছর ২০১৭ সালের সূচকে ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯তম। প্রতিটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয়, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা ইত্যাদি তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করে ইউএনডিপি।

মাথাপিছু আয়, গড় আয়ুসহ বিভিন্ন মাপকাঠিতে উন্নতির ফলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এ সূচকে এবার ১৩৬তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। ১৮৯ দেশকে নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে। এতে সবার ওপরে আছে যথারীতি আগেরবারের মতো নরওয়ে।

ইউএনডিপি মানব উন্নয়ন সূচক নির্ণয়ের মানদণ্ড হিসেবে ব্যবহার করে নাগরিকদের আয়ু, শিক্ষা ও মাথাপিছু আয়ের মতো বিষয়গুলো। যেসব দেশের মানুষের প্রত্যাশিত আয়ুস্কাল ও মাথাপিছু আয় বেশি, শিক্ষাব্যবস্থার মান উন্নত সেসব দেশ এ সূচকের ওপরের দিকে অবস্থান করে। এবার গড় আয়ু, মাথাপিছু আয়সহ বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্রে অগ্রগতির ফলে বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে।

এসব মানদণ্ডে এবার বাংলাদেশের এইচডিআই মান দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬০৮। গত বছরের সূচকে এই মান ছিল শূন্য দশমিক ৫৭৯। অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, বৈষম্য ও দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ সব ক্ষেত্রেই উন্নতি করেছে বাংলাদেশ। এ তালিকায় শীর্ষে থাকা নরওয়ের এইচডিআই মান শূন্য দশমিক ৯৫৩। ইউএনডিপির প্রতিবেদন মতে, এই সূচক অনুযায়ী দেশের নাগরিকদের প্রত্যাশিত আয়ুস্কাল ৭২ দশমিক ৮ বছর। বাংলাদেশের নাগরিকদের স্কুলে কাটানো প্রত্যাশিত সময় গড়ে ১১ দশমিক ৪ বছর এবং বার্ষিক মাথাপিছু আয় (জিএনআই) ৩ হাজার ৬৭৭ ডলার।

মানব উন্নয়নে বাংলাদেশসহ বৈশ্বিক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে ইউএনডিপির প্রতিবেদনে। এ বিষয়ে ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের পরিচালক সেলিম জাহান বলেন, কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে নারী-পুরুষের সংখ্যাগত ব্যবধান কমছে। এটি আশাব্যঞ্জক। তবে সব ধরন ও মাত্রায় বৈষম্য বিরাজমান। এটি অগ্রহণযোগ্য।

এবার সূচকে গতবারের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে নরওয়ে। এর পরের দুই দেশ হলো সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। শীর্ষ দশে এশিয়ার কোনো দেশ নেই।

ইউএনডিপির প্রতিবেদনের বরাত দিয়ে ইউএনবি জানায়, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সূচকে এগিয়ে আছে শ্রীলংকা। তাদের অবস্থান ৭৬তম। মানব উন্নয়ন সূচকে ভারত এবার একধাপ এগিয়ে ১৩০তম স্থান লাভ করেছে। আগের বছর তাদের অবস্থান ছিল ১৩১তম। আর তাদের এইচডিআই মান ০ দশমিক ৬৪০।

দক্ষিণ এশিয়া অঞ্চলের গড় মান ০.৬৩৮-এর ঊর্ধ্বে অবস্থান করছে ভারতের মান। তবে তালিকায় বাংলাদেশের ১৪ ধাপ পেছনে পাকিস্তান আর ১৩ ধাপ পেছনে নেপাল। পাকিস্তানের অবস্থান ১৫০, তাদের আগে নেপালের অবস্থান ১৪৯তম। আর ভুটানের অবস্থান বাংলাদেশের দু’ধাপ ওপরে। তারা আছে ১৩৪তম স্থানে।

সূচকে নরওয়ের পরে রয়েছে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও জার্মানি। আর তলানিতে রয়েছে নাইজার, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, চাদ ও বুরুন্ডি।

ইউএনডিপির প্রতিবেদনে দেখা যায়, বিশ্বব্যাপী মানব উন্নয়নে অগ্রগতি হচ্ছে। তালিকায় অন্তর্ভুক্ত ১৮৯টি দেশের মধ্যে বর্তমানে ৫৯টি দেশ খুব উচ্চ মানব উন্নয়ন গ্রুপে আছে। নিম্ন গ্রুপে আছে মাত্র ৩৮টি দেশ। আট বছর আগে ২০১০ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৪৬ ও ৪৯।

ইউএনডিপির এই সূচক বিশ্নেষণে করে দেখা যায়, বিশ্বব্যাপী সার্বিকভাবে মানব উন্নয়নে অগ্রগতি হচ্ছে। তালিকায় থাকা ১৮৯টি দেশের মধ্যে বর্তমানে ৫৯টি দেশ খুব উচ্চ মানব উন্নয়ন গ্রুপে রয়েছে। যেখানে ২০১০ সালে এই গ্রুপে ছিল ৪৬টি দেশ। এবার নিম্ন গ্রুপের সদস্য দেশের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৮টিতে। যেখানে ২০১০ সালে এই সংখ্যা ছিল ৪৯।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...