জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
October 14, 2018
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : চলতি সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকারা ভাগ্যোন্নয়নে কোনো পদক্ষেপ নিতে পারেন। ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়তে পারে। কারও কারও তীর্থযাত্রা হতে পারে। আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। বেকারদের কেউ কেউ চাকুরি সংক্রান্ত সুখবর আশা করতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চলতি সপ্তাহে বৃষ রাশির জাতক-জাতিকাদের তীর্থযাত্রা হতে পারে। প্রবাস সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্কে জড়ানোর আগে ভবিষ্যতে এর জন্য কতটা মাশুল দিতে হতে পারে তা মাথায় রাখুন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পেশাক্ষেত্রে পদস্থদের মানিয়ে চলার চেষ্টা করুন। চাকুরি প্রার্থীরা কোনো সুখবর আশা করতে পারেন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চলতি সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের বিবাহযোগ্য কারও কারও সম্ভাব্যক্ষেত্রে বিয়ের সম্ভাবনা রয়েছে। চুক্তিভিত্তিক কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। ভ্রমণ সফল হতে পারে। পারস্পরিক আলোচনার মাধ্যমে বিশেষ কোনো সমস্যার সমাধান হতে পারে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্কের ব্যাপারে সচেতন থাকুন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তীর্থযাত্রা হতে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : চলতি সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকাদের শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। শত্রুতার কারণ হতে পারে কিংবা প্রতিপক্ষকে উসকে দিতে পারে এমন কিছু না করলে ভালো করবেন। আপনার বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে সাফল্য পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চললে ভালো করবেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকারা মৌসুমি ব্যবসায়ে লাভবান হওয়ার সুযোগ পেতে পারেন। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। প্রেম রোমান্স শুভ। প্রিয় মানুষদের আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। ব্যবসায়িক আলোচনা ফলপ্রসু হতে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকাদের কোনো আশা পূরণ হতে পারে। মাতৃসান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়া হতে পারে। কোনো বিষয়ে সন্দেহপ্রবণতা প্রশ্রয় না দিয়ে সরাসরি কথা বললে ভালো করবেন। গৃহস্থালি কাজে ব্যস্ততা বাড়তে পারে। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে। নিজেকে সুস্থ রাখার প্রাথমিক দায়িত্ব নিজেকেই নিতে হবে। ঝুকি এড়িয়ে চলুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকাদের স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। যোগাযোগে দক্ষতা আপনার সাফল্য অর্জনের পথকে সুগম করে তুলতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। মাতৃসান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। নব দম্পতি সন্তানের বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। মনের মানুষের সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চলতি সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। গৃহে অতিথি আসতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণের সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্যের খোঁজখবর নিন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মার্কেটিংয়ের সম্পৃক্তরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকাদের বাসায় অতিথি আসতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। আর্থিক কারবারে ব্যস্ততা বাড়তে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। নিকট দূরত্বে ভ্রমণ হতে পারে। যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে মকর রাশির জাতক-জাতিকাদের আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। কোন কারণে মানসিক চাপ বাড়তে পারে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। সমমনা লোকজনের ভাব বিনিময়ের সুযোগ পেতে পারেন। জমে থাকা হাতের কাজ শেষ করার সুযোগ পাবেন। পাওনা অর্থ আদায় হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের নতুন কোনো কাজে হাত দেওয়া হতে পারে। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। বিশেষ কোনো কাজে বড় ভাইবোনের আন্তরিক সহযোগিতা পেতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। ব্যয় বাড়তে পারে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : চলতি সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে পারে। চাকরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন। দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কোনো নেতৃত্বের সুযোগ পেতে পারেন। ভাইবোনের সুসম্পর্ক বজায় থাকবে। দূর থেকে কোনো সুখবর আশা করতে পারেন। আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম চলতি 2018-10-14