আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
October 17, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৭ অক্টোবর ২০১৮, বুধবার। নতুন সূর্যালোকে আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
পাওনাদারের তাগাদার কারণে কিছু টাকা ধার করতে হতে পারে। বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে। জমি-জমা সংক্রান্ত কাজে সফল হবেন। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে। ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। কোনও আত্মীয়কে টাকা ধার দিতে হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অপ্রত্যাশিত কোনও ঝামেলার উদয় হতে পারে। আজ রোমান্টিক বিষয়ে অগ্রগতি হলেও আপনার অনেক টাকা ব্যয় হয়ে যেতে পারে। দুরের যাত্রায় সফলতা পেতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সামাজিক ও সাংগঠনিক কাজে সফল হবেন। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে না। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে কোনো রহস্যজনক ভুল বোঝাবুঝি বা ক্রোন্দলে জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা মিশ্র যাবে। ভাগ্য উন্নতির আশা করতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। বিদ্যার্থীরা কোনো বৃত্তির প্রচেষ্টায় সফল হবেন। ধর্মীয় বা আধ্যত্মীক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ব্যবসা-বাণিজ্যের জন্য দূরের যাত্রার যোগ প্রবল। পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সময় কিছুটা ঝামেলাপূর্ণ। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বীমা বা শেয়ার ব্যবসা থেকে ভালো লাভ হবে। রহস্যজনক উৎস থেকে কিছু দ্রব্য লাভের যোগ। পর ধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ২।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। ব্যবসায়ীক উন্নতি আশা করা যায়। জীবন সাথীর জন্য কেনা-কাটার যোগ রয়েছে। বৈদেশিক পণ্যের ব্যবসায় ভালো আয় রোজগার হবে। অংশীদারি কোনো চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। বৈবাহিক জীবনে রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দিতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। শরীর দুর্বল হয়ে পড়তে পারে। ব্যবসায়ীরা কোনো প্রকার ঝামেলায় পড়তে পারেন। শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: আকাশি,শুভ সংখ্যা: ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যার জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। রোমান্টিক বিষয়ে প্রতারিত হতে পারেন। প্রেমের আঘাতে ছটফট করতে হবে। পরীক্ষার্থীরা পড়াশোনায় খুব একটা সুবিধা করতে পারবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। মায়ের শরীর ভালো যাবে না। কোনো আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা মোকাবেলা করতে হবে। বাল্য বন্ধুর সাহায্য পেতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। গার্মেন্টস ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংবাদিকরা কোনো গোপন তথ্য পেতে পারেন। রহস্যজনক কাজে অগ্রগতি হতে পারে। ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে হবে। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় অহেতুক বাধা-বিপত্তি অব্যাহত থাকবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: লাল,শুভ সংখ্যা: ২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র। আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। বাড়িতে কোনো প্রবাসী শ্যালক-শ্যালিকার আগমন হতে পারে। ব্যবসায়ীক আয় রোজগার বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের নিয়ে কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন। বকেয়া টাকা আদায় হওয়াতে খুচরা ব্যবসায়ীরা শান্তি পাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: মেরুন,শুভ সংখ্যা: ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কাজে কোনো রহস্যজনক সুযোগ পেতে পারেন। জীবন সাথীর সাথে কলহ এড়িয়ে চলতে হবে। অংশীদারি কাজের বিষয়ে দুশ্চিন্তা করতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। অন্যমনস্কতার জন্য ছোট-খাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকারর দিনটি ভালো যাবে না। আয় রোজগার ব্যহত হতে পারে। যানবাহন সংক্রান্ত ব্যয় বৃদ্ধির যোগ। তবে প্রবাসীরা আজ সফল হতে পারেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় রহস্যজনক ঘটনা ঘটতে পারে। ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ১।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে পারেন। বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় করা সম্ভব হবে। বড় ভাই-বোনের সাথে সাংসারিক বিষয় নিয়ে মতোভেদ তৈরি হতে যাচ্ছে। কোনো বন্ধুর বিবাহ বা বিবাহবার্ষিকীতে অংশ নিতে পারেন। কাজের প্রতি মনোযোগী হতে হবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ৩।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন বুধবারের 2018-10-17