Don't Miss
Home / আইন আদালত / বিএনপি নেতা আমীর খসরু জামিনে মুক্তি পেলেন

বিএনপি নেতা আমীর খসরু জামিনে মুক্তি পেলেন

এমএনএ রিপোর্ট : তথ্যপ্রযুক্তি আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার সকাল পৌনে ৭টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মামলায় গত ৪ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির এই শীর্ষ নেতা।

জেল সুপার বলেন, হাইকোর্টের জামিনের আদেশ গতকাল (রবিবার) আমরা পেয়েছিলাম। যাচাই-বাছাই শেষে উনাকে আজ (সোমবার) মুক্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। মামলায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের চেষ্টার অভিযোগ তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় অভিযোগ আনা হয়।

পরে আসামির আবেদনের প্রেক্ষিতে গত ৭ অক্টোবর পর্যন্ত ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে আদালত।

পরে ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে তিনি জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। শুনানি শেষে বিচারক আজ ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন। এ ছাড়া নিম্ন আদালত থেকে মামলার নথিও পূর্ণাঙ্গ জামিন শুনানিতে উপস্থাপনের জন্য আদালত নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর আদালতে হাজির হয়ে ফের জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

এর আগে ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে আমীর খসরুর সঙ্গে কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক ছাত্রদলের কর্মীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। এতে আমীর খসরুর কন্ঠে বলতে শোনা যায়, তিনি ওই কর্মীকে বলছেন ঢাকায় এসে লোকজন নিয়ে নেমে পড়তে। এমনকি ওইদিনই ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়।

পরে এই মামলায় হাইকোর্টের অন্তবর্তী জামিনের মেয়াদ শেষে গত ২১ অক্টোবর তথ্যপ্রযুক্তি আইনের মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। এটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বলে অভিযোগ উঠেছে। ওই অডিও ক্লিপে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করার বিষয়ে আলাপ হয়।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...