Don't Miss
Home / হোম স্লাইডার / খালেদা জিয়ার জন্য ৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ

খালেদা জিয়ার জন্য ৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ

এমএএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কারাবন্দি খালেদা জিয়ার জন্য ৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস।

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে না যাওয়ার অবস্থান থেকে সরে এসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ জন্য আজ সোমবার সকাল থেকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।

সকাল ১০টা ৪৮ মিনিটে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বগুড়া-৬ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তীয় নেতা হিসেবে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না- এমন প্রশ্নে গেল অক্টোবরে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছিলেন, উচ্চ আদালত নির্দেশ দিলে তিনি নির্বাচন করতে পারবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়।

একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন বিচারিক আদালত।

রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

গত ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা পাঁচ থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। এ ছাড়া অপর আসামিদের ১০ বছরের সাজা বহাল রাখা হয়েছে।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...