Don't Miss
Home / হোম স্লাইডার / খালেদা জিয়ার কার্যালয়ে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের হামলা

খালেদা জিয়ার কার্যালয়ে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের হামলা

এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নবঞ্চিত কয়েকজন নেতার বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ ও কার্যালয়টির গ্লাস ভাঙচুর করেন। আজ শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে কার্যালয়ের জানালার কাঁচ ভেঙে গেছে। এছাড়া কার্যালয়ের প্রধান ফটক ভাঙার চেষ্টাও করেছে হামলাকারীরা।

জানা গেছে, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, চাঁদপুরের আ ন ম এহছানুল হক মিলন, নারায়ণগঞ্জ বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার ও গোপালগঞ্জের সেলিমুজ্জামান সেলিমকে বিএনপির প্রার্থী না করায় তাদের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা এই হামলা চালায়।

এহছানুল হক মিলন চাঁদপুর-১, তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ ও সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্যে চাঁদপুর-১ আসনে মোশারফ হোসেন ও গোপালগঞ্জ-১ আসনে শরফুজ্জামান জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ-১ আসনে দলটি প্রার্থী দেয়নি।

এদিকে মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকদের হামলা ও বিক্ষোভে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার কার্যালয় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। তাদের ছোড়া ইটের আঘাতে কার্যালয়ের জানালার কাঁচ ভেঙে যায়।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানসহ দলটির জ্যেষ্ঠ নেতারা ওই কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।

এর আগে আজ শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের কর্মী সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খুলে দেওয়া হয় তালা।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...