Don't Miss
Home / হোম স্লাইডার / আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১০ ডিসেম্বর ২০১৮, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।

নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরোনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

সকালের দিকে কোনও পাওনাদারের মুখোমুখি হতে পারেন। ব্যাংক ঋণ যোগ প্রবল। রাস্তাঘাটে সাবধান থাকতে হবে। পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। শিল্পী ও কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমিকার সাথে কোনও কারণে ভুল বোঝাবুঝি দেখা দেবে। বৈদেশিক কাজে আশানুরূপ সফলতা পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় কোনও অর্ডার পাওয়ার ক্ষেত্রে বড় ভাই এর সাহায্য আশা করতে পারেন। বন্ধুর সাহায্য আশা করা যায়। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)

শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।

আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি প্রত্যাশিত কাজে অগ্রগতির। সকাল সকাল মায়ের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি দেখা দেবে। রোমান্টিক বিষয়ে কিছু দুশ্চিন্তায় ভুগতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে। সন্তানের সাথে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধির সুযোগ আসবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২।

বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)

শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা :, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

বৃষ রাশির জাতক-জাতিকার সকালের দিনটি ভালো যাবে না। সকালের দিকে ছোট ভাই-বোনের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। সকালের দিকে সাংবাদিক ও সাহিত্যিকদের কাজে বাধা-বিপত্তি দেখা দেবে। সাংসারিক কাজে সাফল্য পাবেন। জমি জমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সাফল্য আসতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩।

মিথুন – Gemini (২২ মে২১ জুন)

শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা :, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা বিক্রয়ের ক্ষেত্রে ভালো আয় রোজগার হতে পারে। বিদেশি পণ্য বিক্রেতাদের দিনটি ভালো যাবে। ছোট ভাই-বোনের কর্মসংস্থানের যোগ প্রবল। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের কাজের চাপ বাড়তে পারে। মানি এক্সচেঞ্জ ও বিকাশ এজেন্সি ব্যবসায় সামান্য আয় রোজগার হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ২।

কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)

শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা :, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।

আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটতে পারে। বৈদেশীক ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বকেয়া টাকা আদায়ের সুযোগ পেয়ে যাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২।

সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)

শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : , ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।

আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। সকালের দিকে দূরের যাত্রার সুযোগ পেতে পারেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাজনৈতিক কাজে অগ্রগতি হবে। প্রভাবশালী নেতার সাহায্য পেতে পারেন। অংশীদারি কাজে আশানুরুপ লাভবান হবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: আকাশি,শুভ সংখ্যা: ৩।

কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)

শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা :, , ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

আজ কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রবাসী বড় ভাই বা বন্ধুর কাছ থেকে আর্থ পেতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার যোগ বলবান। বৈদেশিক বাণিজ্যে ভালো আয়ের সুযোগ আসবে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য আসতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২।

তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)

শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা :, , ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরাপান্না।

আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশী কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। ঠিকাদারী কাজে কিছু বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন। বড় ভাই এর কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন। বন্ধুর সাথে কোনো ব্যবসায়ীক আলোচনায় সাফল্য পাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।

বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)

শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা :, , , , ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিকে ভাগ্য উন্নতির সুযোগ পেয়ে যাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে সকাল সকালই সময় ভালো থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো পরীক্ষা চলতে পারেন। দুপুরের দিকে সময় কিছুটা বলবান থাকবে। কর্মলাভের যোগ বলবান। সরকারি চাকরিজীবীদের কাজে আয় উন্নতি বৃদ্ধি পাবে। রাজনৈতিক নেতাকর্মীরা কিছুটা হতাশ হতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২।

ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)

শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা :, , ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। সকাল সকাল পাওনাদারের আগমন হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বৈদেশিক কাজে ভালো আয় রোজগার হতে পারে। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদানি ও রপ্তানি ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: মেরুন, শুভ সংখ্যা: ৫।

মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)

শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা :, , ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।

মকর রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে কলহের আশঙ্কা প্রবল। অংশীদারি ব্যবসায় সকালের দিকে ভালো আয় রোজগার হতে পারে। দুপুরের দিকে বাড়িতে পাওনাদারের আগমন হতে পারে। ব্যাংক ঋণ সংক্রান্ত চাপে পড়তে পারেন। রাস্তাঘাটে সতর্ক হতে হবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৫।

কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)

শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা :, , , ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।

কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে কিছুটা অসুস্থ হতে পারেন। কর্মস্থলে কোনো বিরুপ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সহকর্মীরা আপনার কাজে কিছুটা বাধা সৃষ্টি করবে। দুপুুরের পর ব্যবসায়ীরা ভালো আয় রোজাগার করতে পারবেন। অংশীদারি কাজে আপনার অগ্রগতি আশা করা যায়। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১।

মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)

শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা :, , ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।

মীন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে বিদ্যার্থীরা ভালো করতে পারবেন। সন্তানের সাফল্যে আনন্দ বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ঝামেলায় না জড়ানোই ভালো। শারীরিক দিক কিছুটা খারাপ যেতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।

বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...