Don't Miss
Home / হোম স্লাইডার / ৮কে রেজ্যুলেশনের ৯৮ ইঞ্চি টিভি প্রদর্শন করল সনি

৮কে রেজ্যুলেশনের ৯৮ ইঞ্চি টিভি প্রদর্শন করল সনি

এমএনএ সাইটেক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া কনজুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) দেখা মিলেছে সনির ৮কে ডিসপ্লের বড় পর্দার টিভি। এরই মধ্যে চমক দেখাতে শুরু করেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। সনি এখানে নিয়ে এসেছে ৮কে রেজ্যুলেশনের ৯৮ ইঞ্চি টিভি। এতদিন পর্যন্ত ৮কে রেজুলেশনের টিভির শুধু প্রটোটাইপ সংস্করণ দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে সনি ভক্তদের।

এবার সত্যি সত্যি তাদের জন্য বাজারে ছাড়া হচ্ছে হাই রেজুলেশনের টিভিটি। মাস্টার সিরিজ জেড৯জি ৮কে এলসিডি ও এ৯জি ৪কে ও এলইডি মানের টিভি সিইএসে প্রদর্শন করেছে সনি।

এর মধ্যে জেড৯জি মডেলটি পাওয়া যাবে ৯৮ ইঞ্চি ও ৮৫ ইঞ্চি মাপে আর এ৯জি মডেলের টিভিগুলো পাওয়া যাবে ৫৫, ৬৫ ও ৭৭ ইঞ্চি মাপে। জেড৯জি মডেলের টিভিতে থাকবে ৩ কোটি ৩০ লাখ পিক্সেল।

টিভির উপরে ও নিচে থাকবে দুটি করে স্পিকার। চারটি ফ্রন্ট ফেসিং স্পিকার থাকায় মনে হবে যেন টিভির চরিত্রগুলো সামনে দাঁড়িয়ে কথা বলছে। ৮কে টিভির রেজুলেশন ৪কে টিভির চেয়ে চার গুণ বেশি।

তাই ছোট আকারের টিভিতে ৮কে রেজুলেশন দেয়া হলে প্রযুক্তিটির পরিপূর্ণ ব্যবহার সম্ভব হবে না। তাই ৯৮ ইঞ্চি ও ৮৫ ইঞ্চির টিভিগুলোই ৮কে রেজুলেশনে তৈরি হয়েছে।

সনি দাবি করেছে, টিভিগুলো নির্মাণের জন্য তারা পিকচার প্রসেসর এক্স১ আলটিমেট ইমেজ প্রসেসর আপডেট করেছে। মাস্টার সিরিজের টিভিগুলো কবে থেকে পাওয়া যাবে বা দাম কীরকম হবে সে সম্পর্কে কোনো ধারণা দেয়নি সনি।

এর আগে দক্ষিণ কোরিয়া প্রযুক্তি জায়ান্ট স্যামসাং কনজুমার ইলেকট্রনিকস শোতে ৭৫ ইঞ্চি মাইক্রোএলইডি টিভি প্রদর্শন করে সিইএসে। দীর্ঘ প্রতীক্ষার পর এ প্রযুক্তির ডিসপ্লের দেখা মিলেছে। এটিই মাইক্রোএলইডির সবচেয়ে ছোট টিভি যেখানে ৪কে রেজ্যুলেশন রয়েছে।

নতুন মাইক্রোএলইডি পর্দায় ছোট ছোট আলাদা লাখো পিক্সেলের সাহায্যে একটি এলডি তৈরি করা হয়। এরপর আলাদা আলাদা এলইডি জুড়ে তৈরি হয় টিভির বড় পর্দা।

ওএলইডির মতোই ভালো মানের ছবি দেখা যাবে নতুন এই মাইক্রো এলইডিতে।

ভালো মানের ছবির সঙ্গে নতুন এই টিভির আরেকটি সুবিধা হলো এটি মডিউলার। এতে মাইক্রোএলইডি প্যানেলগুলো আলাদাভাবেও কাজ করানো যাবে। যেগুলো একসঙ্গে জুড়ে দিয়ে হবে বড় পর্দা। চাইলে ছোট ছোট পর্দাও বানানো যাবে।

চলতি বছরেই মাইক্রোওএলইডি পর্দার টিভি বাজারে আসবে। তবে নির্দিষ্ট কোন দিন তারিখের কথা জানায়নি স্যামসাং।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...