আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
January 14, 2019
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৪ জানুয়ারি ২০১৯, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশি ভাগ সময়েই ব্যস্ত রাখবে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। নিজে নিজে ওষুধ খাবেন না কারণ এতে ওষুধ নির্ভরতা বাড়ে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯, শুভ রং সাদা। আজকে সবকিছু ভালোর একটি আদার টুকরো মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ব্যস্ততায় কাটবে। সাংগঠনিক বা রাজনৈতিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সামাজিক কোনো অনুষ্ঠানে ব্যস্ত হতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রশাসনিক ব্যক্তিদের দিনটি নানা রকম ব্যস্ততায় কেটে যাবে। পিতার সাথে সর্বাবস্থায় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ এবং শুভ সংখ্যা : ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার বিদেশ বা দূরে ভ্রমণের যোগ প্রবল। ভাগ্য আপনার সহায় হবে। কোন শিক্ষক এর সাহায্য পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক ভ্রমনের যোগ দেখা যায়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হবেন। অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারেন। সতর্ক হোন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা এবং শুভ সংখ্যা : ৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়।ব্যবসায়ীক ক্ষেত্রে ঝামেলা বৃদ্ধিপাবে। কোনো পরিচিত জনের মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে। দূর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করুন। সাংসারিক কাজে কিছু ঝামেলার আশঙ্কা। হঠাৎ চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা এবং শুভ সংখ্যা : ২।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
দিনটি কর্কট রাশির-জাতক জাতিকার জন্য শুভ সম্ভাবনাময়। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। নতুন কোনো ব্যবসা আরম্ভ করার প্রচেষ্টা সফল হতে পারে। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। বিদেশ থেকে কোনা ভালো সংবাদ পেতে যাচ্ছেন। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়ার যোগ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : বাদামি এবং শুভ সংখ্যা : ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। কোন বিরোধে জড়িয়ে পড়তে পারেন। রাগ ও জেদ নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আজ কাজের লোকের কারণে কোনো ঝামেলায় পড়তে পারেন। বিদেশ সংক্রান্ত কাজে বাধা বিপত্তি দেখা দেবে। পেটের পীড়ায় ভুগতে পারেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : আকাশি এবং শুভ সংখ্যা : ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। প্রেম ও রোমান্টিক বিষয়ে ভালো ফল পাবেন। আজ সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি শুভ সম্ভাবনাময়। মায়ের কাছে কিছু চাইতে পারেন। শিল্পীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা এবং শুভ সংখ্যা : ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে কোন বন্ধুর সাহায্য পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে সকাল থেকে কিছু ঝামেলা হতে পারে। মায়ের সাথে কোনো কারণে মনমালিণ্য দেখা দেবে। প্রত্যাশিত কাজে কোনো ঝামেলার সম্মূখীন হতে পারেন। যানবাহনের মেরামতে কিছু অর্থ ব্যয়ের যোগ দেখা দেবে। কর্মস্থলে কিছু পরিবর্তনের সম্ভাবনা। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা এবং শুভ সংখ্যা : ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ ছোট ভাই বোনের সাথে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হবে। কোনো বন্ধুর সাথে দেখা হওয়াতে মন ভালো হয়ে যাবে। প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে আলাপ করতে পারেন। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীদের দিনটি কিছুটা ঝামেলার। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : লাল এবং শুভ সংখ্যা : ২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকাদের বকেয়া কিছু অর্থ ফেরত পেতে পারেন। খুচরা ব্যবসায়ীদের ভালো আয় হবে। কোনো না কোন উৎস থেকে ধনলাভের যোগ প্রবল। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো লাভ হবে। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : মেরুন এবং শুভ সংখ্যা : ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। বাড়ীতে কোনো রিপেয়ারিং কাজ করাতে পারেন। ব্যবসায়ীক কাজে কোনো আলাপ আলোচনায় রহস্যজনক বাধা আসবে। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হতে পারে। জীবন সাথীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয় হবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ এবং শুভ সংখ্যা : ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আজ ব্যয় বৃদ্ধি পাবে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। কর্মব্যস্ত দিন হওয়াতে সাংসারিক ব্যয় বাড়বে। বিদেশ যাত্রার যোগ দেখা যায়। প্রবাসীরা কোনো অনুষ্ঠানে ব্যস্ত থাকতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা এবং শুভ সংখ্যা : ১।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। আজ বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। কোন বন্ধুর কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে যাচ্ছেন। বাড়ীতে বড় ভাই এর কাছে কোনো কারণে বকাঝকা শুনতে হতে পারে। ব্যবসায়ীদের আয় রোজগার ভালো হবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা এবং শুভ সংখ্যা : ৩।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন সোমবারের 2019-01-14