Don't Miss
Home / হোম স্লাইডার / জামায়াত ক্ষমা চাইলেও বিচার বন্ধ হবে না : কাদের

জামায়াত ক্ষমা চাইলেও বিচার বন্ধ হবে না : কাদের

এমএনএ রিপোর্ট : মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকার জন্য এত বছর পর এসে জামায়াতে ইসলামের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ ওঠাকে রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত এখনো ক্ষমা চায়নি, তারা ক্ষমা চাওয়ার আগে কোনো মন্তব্য করা সমীচীন নয়। তিনি আরও বলেছেন, জামায়াত ক্ষমা চাওয়ার পরও মানবতাবিরোধী যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া বন্ধ হবে না।

আজ শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুুল কাদের বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর ক্ষমা চাওয়ার বিষয় কেন এল, সেটাও কোনও কৌশল কি না, ভেবে দেখতে হবে। অফিসিয়ালি তারা এখনও কিছু বলেনি। এটা কৌশলও হতে পারে। তবে ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে, সেটা বন্ধ হবে না।

জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের প্রধান আইনজীবী হিসেবে মামলা লড়া আব্দুর রাজ্জাক ২০১৩ সালে হঠাৎ করেই দেশ ছাড়েন। গতকাল শুক্রবার সেখান থেকে দলের আমির মকবুল আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগ পত্রে আব্দুর রাজ্জাক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে জামায়াতের ক্ষমা না চাওয়া এবং একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে ও অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে দলটি নিজেদের সংস্কার না করতে পারার কারণ উল্লেখ করেন।

রাজ্জাকের পদত্যাগের বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটা তার ব্যক্তিগত, তাদের দলের সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে। জামায়াত বিলুপ্ত হতে যাচ্ছে—এ খবর প্রকাশের পর দলের ভেতরে যারা আছে, তারা কেউ কেউ সরে যেতে পারে। তাদের উদ্দেশ্য (ইনটেশন) এখনও পরিষ্কার না। আগে পরিষ্কার হোক, তারপর মন্তব্য করা যাবে।

জামায়াত নতুন নামে এলে আওয়ামী লীগের পক্ষে তাদের স্বাগত জানানো হবে কিনা- এমন প্রশ্নে আওয়ামী লীগ কোনও সিদ্ধান্তই এখনও নেয়নি বলে জানান ওবায়দুল কাদের।

জামায়াত নতুন নামে এলে আওয়ামী লীগ তাদের স্বাগত জানাবে কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। নতুন নামে, নতুন বোতলে পুরোনো মদ আসলে পার্থক্য কোথায়? জিনিস তো একটিই। তাদের আদর্শ ঠিক আছে, নতুন নামে আদর্শ আসবে, তাহলে পার্থক্য কোথায়? এ বিষয়গুলো দেখতে হবে। নানা কথা মিডিয়ায় আসছে, এগুলো একটি আকার নেবে।’ এটি জামায়াতের কৌশলও হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, নতুন বোতলে পুরাতন মদ যদি আসে, তাহলে পার্থক্য কোথায়? জিনিস তো একটাই। তাদের আদর্শটা ঠিক আছে, নতুন নামে একই আদর্শ আসবে, তাহলে পার্থক্যটা কোথায়?

বয়স নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
আগামী মাসে সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করে দেওয়া হবে, এমন খবর গুজব বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নিয়ে আমি কোনো কথা বলিনি। এটা তারাই গুজব ছড়াচ্ছে। সংবাদের মধ্যে আমার কোনো ভয়েস আছে? ভয়েস না থাকলে হয় কী করে?’ তিনি আরও বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। সরকারের সিদ্ধান্তের আগে আমি কী বলব? আমি সরকার ও পার্টির গুরুত্বপূর্ণ জায়গায় আছি, আমার দায়িত্বহীন কোনো কথা বলা উচিত না। চাকরিতে প্রবেশের সিদ্ধান্ত সরকারি পর্যায়ে এখনো হয়নি, আমি এ ব্যাপারে কোথায় মন্তব্য করালাম? আমার তো জানা নেই।’

এখনো শেখ হাসিনার বিকল্প নেই
দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর অবসরের বিষয়ে মন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও রাজনীতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন, দলের নেতা-কর্মীদের চাপের মুখে তিনি ঘোষণা দিয়েও সরে যেতে পারেননি। তিনি বলেন, ‘আসলে বাস্তবতা হচ্ছে যে এখনো শেখ হাসিনার কোনো বিকল্প আমাদের পার্টিতে নেই এবং তাঁর কোনো বিকল্প সমসাময়িক রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও নেই।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...