Don't Miss
Home / হোম স্লাইডার / জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকালে

জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকালে

এমএনএ রিপোর্ট : জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রবিবার বিকাল ৪টায় গণফোরামের আরামবাগ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে একাদশ নির্বাচনে ‘ভোট ডাকাতি’ আগামী ২৪ ডিসেম্বরের গণশুনানি নিয়ে আলোচনা হবে।

গতকাল শনিবার ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা জাসদ সভাপতি আ স ম আবদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমানসহ সব নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় বৈঠকে থাকবেন না ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকের বিষয়ে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু গণমাধ্যমকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত কর্মসূচি আগামী ২৪ ফেব্রুয়ারি আহূত গণশুনানি কীভাবে সফল করা যাবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

একাদশ সংসদ অধিবেশনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এই সংসদের ব্যাপারে সব কিছু জেনে বিচার-বিশ্লেষণ করে আজ বিকেলে আমরা বক্তব্য রাখব।

আগামী ২৩ ও ২৪ মার্চ ঢাকায় গণফোরামের পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এর আগে কাউন্সিলের প্রসঙ্গ টেনে ড. কামাল বলেন, আমাদের ঐক্যের লক্ষ্য হলো সবাইকে নিয়ে আমরা শক্তি সঞ্চয় করব। সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, সেই জাতীয় ঐক্যকে। জাতীয় ঐকমত্য যেগুলো আছে, তাকে নিয়ে ঐক্য গড়ে তোলা হবে। জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে গিয়ে দলকে সংগঠিত করা হবে, জনগণকে সংগঠিত করা হবে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...