Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ইউএস-বাংলার বহরে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট

এমএনএ রিপোর্ট : বাংলাদেশের এভিয়েশনের ইতিহাসে বেসরকারি এয়ারলাইনসের মধ্যে ইউএস-বাংলাই প্রথম ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

সম্প্রতি ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে নেক্সট জেনারেশন এয়ারক্রাফট এটিআর-৭২-৬০০। এটিআর সিরিজের এই মডেলের এয়ারক্রাফটিই সর্বাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। বর্তমানে এ মডেলের অত্যাধুনিক এয়ারক্রাফট এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, মালয়েশিয়ান এয়ারলাইনস, মালিন্দো এয়ার, লায়ন এয়ার ব্যবহার করে থাকে।

ইউএস-বাংলা এয়ারলাইনস ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলার বহরে থাকা বোয়িং ৭৩৭-৮০০ এবং ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফটের পাশাপাশি এটিআর ৭২-৬০০ ব্র্যান্ড নিউ মডেলের এয়ারক্রাফট যুক্ত হওয়ায় বর্তমানে ইউএস-বাংলাই দেশের বেসরকারি এয়ারলাইনসের মধ্যে সর্ববৃহৎ এয়ারলাইনস।

২০১৪ সালের ১৭ জুলাই দ্রুতগতিসম্পন্ন দুটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা করে। ঢাকা থেকে দেশের সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ইউএস-বাংলাই সর্বপ্রথম অধিকসংখ্যক ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ ও দুটি এটিআর ৭২-৬০০ মডেলের এয়ারক্রাফট চালু রয়েছে। আগামী জুনে বহরে আরো দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যুক্ত হবে।

ইউএস-বাংলা বর্তমানে অভ্যন্তরীণ রুট ছাড়াও ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়ানজু, মাস্কাট ও দোহায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। সম্প্রতি এয়ারলাইনস সেফটি রেটিংস সাইটে স্থান করে নিয়েছে ইউএস-বাংলা। আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর সেফটির বিষয় নিয়ে এই সাইট নিয়মিত তালিকা প্রকাশ করে থাকে।

x

Check Also

বন্ধ শিল্পকারখানা চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

অর্থনৈতিক প্রতিবেদক বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ ...