Don't Miss
Home / হোম স্লাইডার / অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

এমএনএ রিপোর্ট : চলমান দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে আজ মঙ্গলবার লর্ডসে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেমি ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে এগিয়ে যাওয়ার এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান। ব্যাটিংয়ে পাঠিয়েছে প্রতিপক্ষে অস্ট্রেলিয়াকে।

বিশ্বকাপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দৈরত্ব। গ্রুপ পর্বের বড় ম্যাচ। এমন ম্যাচ লর্ডসে না হলে কোথায়! ম্যাচটা আরও বড় হয়ে উঠেছে পয়েন্ট টেবিলের জন্য। ছয় ম্যাচ খেলে চার জয়ে আট পয়েন্ট ইংল্যান্ডের। সমান ম্যাচে ১০ পয়েন্ট অস্ট্রেলিয়ার। জিতলে অজিদের সেমিফাইনাল নিশ্চিত। হারলে বিপাকে পড়ে যাবে অস্ট্রেলিয়াও। গুরুত্বপূর্ণ এমন ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে ইংল্যান্ড।

নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে পরাজিত হওয়া ইংল্যান্ড নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে এ ম্যাচে। তবে ইতিহাস তাদের বিপক্ষে। এর আগে বিশ্বকাপ মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ সাতবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে পাঁচবার। আর ইংল্যান্ড জিতেছে দুইবার।

নিজেদের মাঠে খেলা হওয়ার পরও আজ তাই বেশি চাপে থাকবে ইয়ন মরগ্যানের দলই। কারণ, ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ইংল্যান্ডের পয়েন্ট এখন আট। যে কারণে এখনো যে শেষ চার নিশ্চিত করতে পারেনি ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে আসা দলটি।

অন্যদিকে, অস্ট্রেলিয়া কিছুটা হলেও নির্ভার। দারুণ ছন্দে থাকা দলটি ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পেয়ে গেছে ১০ পয়েন্ট। ফলে, সেমিফাইনালে ওঠার পথে অ্যারন ফিঞ্চের দলের আর খুব বেশি বাঁধা নেই।

ম্যাচের আগেই ইংল্যান্ড ওপেনার জেসন রয় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বলে জানানো হয়। ম্যাচের আগে অনুশীলন নেমে তিনি ভক্তদের আশা দেখালেও শেষ পর্যন্ত দলে নেই। জেমস ভিন্সি তাই এ ম্যাচেও ওপেন করবেন। দারুণ ফর্মে থাকা রয়কে ছাড়া খেলা তাই ইংল্যান্ডের জন্য কঠিন। অ্যালেক্স হেলসকে এখন তারা নিশ্চয় মিস করছে!

অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সমীকরণের সামনে থাকলেও আত্মবিশ্বাসী বলে জানান ইংল্যান্ড অধিনায়ক মরগান। কারণ গত বছর মুখোমুখি দেখায় ৫-০ ব্যবধানে জয়ের সুখস্মৃতি আছে তাদের। তবে বিশ্ব মঞ্চে অজিরা বদলে যাওয়া এক দল। এছাড়া স্মিথ-ওর্য়ানারে তারা আবার সমৃদ্ধ। অ্যারন ফিঞ্চ তাই বলেন, টস হেরে ব্যাটিং পেলেও তারা চিন্তিত নয়।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, জেমন ভিন্সি, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স কেরি, জেসন বেহরেনড্রফ, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, নাথান লায়ন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...