Don't Miss
Home / হোম স্লাইডার / ঢাকা উত্তর-দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা উত্তর-দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এমএনএ রিপোর্ট : ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন। সহ-সভাপতি পদে রয়েছেন ৬৬ জন। সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয়। যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন।

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ১১ জন। এ কমিটিতে ১৩ জনকে সহ-সম্পাদক ও ১২ জনকে সদস্য করা হয়েছে। বিভিন্ন পদে রয়েছেন আরও ৫৬ জন।

জানতে চাইলে মো. ইব্রাহিম হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা চেষ্টা করেছি সৎ, যোগ্য, পরিচ্ছন্ন ও ত্যাগীদের জায়গা দিতে। আমাদের সংগঠনে ত্যাগী নেতাকর্মীর সংখ্যা অনেক। সবাইকে তো আর জায়গা দেয়া সম্ভব না।

তাই যারা বাদ পড়েছে তারাও তাদের অবস্থান থেকে নিজের দায়িত্বটুকু পালন করে যাবে। আর যারা নতুন কমিটিতে এসেছে তারা তাদের দায়িত্বের গুরুত্ব বুঝে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান। সহ-সভাপতি পদে রয়েছেন ৭০ জন। দক্ষিণের সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন। সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন।

কমিটিতে ২৪ জনকে সহ-সম্পাদক ও ১১ জনকে সদস্য করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পদে রয়েছে আরও ১৩৫ জন। জানতে চাইলে মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, অনেক যাচাই-বাছাই শেষে এই কমিটি দেয়া হয়েছে।

তবুও কারও বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...