Don't Miss
Home / হোম স্লাইডার / চোখ মেলে তাকিয়েছেন এরশাদ : জিএম কাদের

চোখ মেলে তাকিয়েছেন এরশাদ : জিএম কাদের

এমএনএ রিপোর্ট : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‌‌‘জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় উন্নত হয়েছে, তিনি চোখ মেলে তাকিয়েছেন। তবে শঙ্কামুক্ত নন।’

আজ মঙ্গলবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদকে দেখে এসে দুপুরে দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জিএম কাদের বলেন, বেলা ১১টায় আমি সিএমএইচে তাকে দেখতে গিয়েছিলাম। দেখলাম তিনি মাথা নাড়াচাড়া করছেন। ডাক দিলে তিনি চোখ খুলে তাকিয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত নন। তিনি যতটুকু ভালো আছেন দোয়ার জোরে আছেন।

সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, এরশাদকে আজ ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেওয়া হচ্ছে না। তবে তার হজমের স্বাভাবিক প্রক্রিয়া অচল রয়েছে। চিকিৎসকদের ভাষায় তার (এরশাদ) কিছুকিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, ওষুধ ও মেশিনের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন।

মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে (রক্তের ক্যান্সার) আক্রান্ত সাবেক সামরিক শাসক এরশাদকে গত ২২ জুন গুরুতর অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার ফুসফুস ও কিডনিতে সংক্রমণ ধরা পড়ে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অসুস্থ হয়ে পড়েন নব্বই বছর বয়সী এরশাদ। পরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাও করিয়ে আসেন তিনি।

এরপর থেকে শারীরিক অসুস্থতার কারণে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রেখেছেন এরশাদ। এরমধ্যে একটি ট্রাস্ট গঠন করে তাতে সমুদয় অর্থ-সম্পত্তি দান করেছেন তিনি। এই ট্রাস্টে তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন কেবলমাত্র ছোট ছেলে এরিক এরশাদ।

গত সোমবার সন্ধ্যায় খবর আসে, এরিক এরশাদকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...