Don't Miss
Home / হোম স্লাইডার / আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে সাকিব

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে সাকিব

এমএনএ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষেই আইসিসি ঘোষণা করেছে টুর্নামেন্টের সেরা একাদশ। টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-বলে আলো ছড়ানো সাকিব আল হাসান অনুমিতভাবেই জায়গা পেয়েছেন আইসিসি ঘোষিত বিশ্বকাপ একাদশে।

পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ ক্রিকেটে খেলেছেন বেশ কয়েকজন ক্রিকেটোর। সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে সেরা ১১জনকে। ইংল্যান্ডের ৪ জন, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া-ভারতের দু’জন করে এবং বাংলাদেশ থেকে ১জন রয়েছেন একাদশে। একাদশের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় কিউই দলনেতা কেন উইলিয়ামসনকে।

চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের রয়েছেন জেসন রয়, বেন স্টোকস, জো রুট ও পেসার জোফরা আর্চার। রানার্স আপ নিউজিল্যান্ড থেকে রয়েছেন উইলিয়ামসন ও লকি ফার্গুসন। অস্ট্রেলিয়ার দল থেকে জায়গা পেয়েছেন উইকেররক্ষক অ্যালেক্স ক্যারি ও পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, ভারত থেকে রোহিত শর্মা ও যশপ্রীত বুমরাহ।

৮ ইনিংস খেলে ৮৬.৫৬ গড়ে ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে ৬০৬ রান করেছেন সাকিব। বল হাতে উইকেট ১১টি। বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ড পারফরম্যান্সের নজির গড়েছেন তিনি। আগে কখনও এক আসরে ১০ উইকেটের পাশে ৪০০ রানও ছিল না কারও। সেমি-ফাইনালে না খেলা কোনো দলের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি জায়গা পেয়েছেন একাদশে।

এক আসরে ৫ সেঞ্চুরির অভাবনীয় কীর্তি গড়া রোহিত শর্মা ৬৪৮ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার জেসন রয়। ৬৩.২৮ গড়ে তিনি করেছেন ৪৪৩ রান।

টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা উইলিয়ামসন ৮২.৫৭ গড়ে করেছেন ৫৭৮ রান। রানার্সআপ নিউ জিল্যান্ডের ব্যাটিং প্রায় একাই টেনেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। একাদশে নিউ জিল্যান্ড থেকে আছেন আরেকজন, লকি ফার্গুসন। গতিময় এই পেসার ১৯.৪৭ গড়ে নিয়েছেন ২১ উইকেট।

৬১.৭৭ গড়ে ৫৫৬ রান করে ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় অবদান আছে জো রুটের। ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা বেন স্টোকস আছেন একাদশে। এই অলরাউন্ডার ৬৬.৪২ গড়ে করেছেন ৪৬৫ রান। ৩৫.১৪ গড়ে নিয়েছেন ৭ উইকেট। ২৩.০৫ গড়ে ২০ উইকেট নেওয়া গতিময় পেসার জফরা আর্চার জায়গা পেয়েছেন দলে।

অস্ট্রেলিয়া দল থেকে আছেন দুই জন। অ্যালেক্স কেয়ারি ও মিচেল স্টার্ক। ৬২.৫০ গড়ে ৩৭৫ রান করেছেন কেয়ারি। অস্ট্রেলিয়া সহ-অধিনায়কের ডিসমিসাল ২০টি। তিনিই এই একাদশের উইকেটরক্ষক। গত আসরের সেরা খেলোয়াড় স্টার্ক উজ্জ্বল এবারও। ১৮.৫৯ গড়ে নিয়েছেন বিশ্বকাপে যে কোনো আসরে সর্বোচ্চ ২৭ উইকেট।

ভারত থেকে আরও জায়গা পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। ২০.৬১ গড়ে তিনি নিয়েছেন ১৮ উইকেট।

আইসিসি সেরা একাদশ : রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)-অধিনায়ক, জো রুট (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া)- উইকেররক্ষক, মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জোফরা আর্চার (ইংল্যান্ড), লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড), যশপ্রীত বুমরাহ (ভারত) ও দ্বাদশ ক্রিকেটার ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...