Don't Miss
Home / সারাদেশ / কুমিল্লায় বাস-দুই অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

কুমিল্লায় বাস-দুই অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

এমএনএ জেলা প্রতিনিধি : কুমিল্লায় লালমাই উপজেলার বাগমারা এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিন যাত্রী।

আজ রবিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার জামতলী বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান।

কুমিল্লা হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রাসেল বলেন, নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ হাইওয়ে পুলিশের লাকসাম ফাঁড়িতে রাখা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের সঙ্গে একটি বাসের সঙ্গে প্রথমে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণহীন বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ নারীসহ ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ২ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় ক্লিনিক ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে এক কিশোর, ৩ নারী ও ৩ পুরুষ রয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী।

ঘটনাস্থতে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মাইক্রোবাসকে অতিক্রম করছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজির ভেতরে থাকা পাঁচ যাত্রী নিহত হন। অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরো দুইজন। নিহতদের মধ্যে দুই নারী ও এক কিশোর রয়েছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে হতাহতরা একই পরিবারের সদস্য। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...