Don't Miss
Home / হোম স্লাইডার / ঢাকা সফরে ভারতের এয়ার মার্শাল আর ডি মাথুর

ঢাকা সফরে ভারতের এয়ার মার্শাল আর ডি মাথুর

এমএনএ রিপোর্ট : ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ, এয়ার মার্শাল আর ডি মাথুর এভিএসএম, ভিএসএম আজ পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন।

আজ রবিবার সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস।

ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এয়ার মার্শাল আর ডি মাথুর ১ থেকে ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে থাকবেন। এয়ার মার্শালের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী শিপ্রা মাথুর ও এক প্রতিনিধি।

সফরকালে এয়ার মার্শাল বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এয়ার মার্শাল বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি এবং বিমান বাহিনীর বিভিন্ন বিমানঘাঁটি পরিদর্শন করবেন।

বাংলাদেশে ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফের এই সফর ভারতের নিকটতম প্রতিবেশীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে জোরদার করতে সহায়তা করবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করবে। বিজ্ঞপ্তি

x

Check Also

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাড়লো জ্বালানি তেলের দাম, সরকার বলছে বাধ্য হয়েই মূল্য বৃদ্ধি

এমএনএ প্রতিবেদক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি ...