Don't Miss
Home / হোম স্লাইডার / প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট ছাড়া হয়নি : বাংলাদেশ ব্যাংক

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট ছাড়া হয়নি : বাংলাদেশ ব্যাংক

এমএনএ রিপোর্ট : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ১০০ টাকা মূল্যমানের নতুন মুদ্রিত নোটের ছবি পাওয়া যাচ্ছে। এ নোটের সম্মুখভাগের বাম পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পেছনভাগে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট ছাড়া হয়নি।

ফেসবুকের কতিপয় আইডির মাধ্যমে এ তথ্য ছড়ানো হয়েছে যা অনেক গণ্যমান্য ব্যক্তি কর্তৃক শেয়ার করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের ছবিসংবলিত কোনো প্রকার নোট মুদ্রণের উদ্যোগ গ্রহণ করা হয়নি।

অর্থাৎ, ফেসবুকের মাধ্যমে যে নোটের ছবি দেখা যাচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের নোটের ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট ছাড়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের নোট ছাড়ার কোনো সিদ্ধান্তও নেই বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০০ টাকার একটি নোটের ছবি ঘুরতে দেখা যাচ্ছে। নোটের বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আনোয়ারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে কাগুজে সব নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি।

এছাড়া, বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যক্তিবর্গকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...