Don't Miss
Home / হোম স্লাইডার / একদিনে বাংলাদেশের রিজার্ভের সমান বিক্রি আলিবাবার

একদিনে বাংলাদেশের রিজার্ভের সমান বিক্রি আলিবাবার

এমএনএ সাইটেক ডেস্ক : সিঙ্গেলস ডে’ উদযাপন উপলক্ষে চীনের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সাইটে কেনাকাটার পরিমাণ আগের সব বিক্রির রেকর্ড ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টার বিশেষ ইভেন্ট শুরুর প্রায় ১৬ ঘণ্টার মধ্যেই ৩১ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে আলিবাবা, যার পরিমাণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রায় সমান। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ৩২ বিলিয়ন ডলার।

আলিবাবা জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে তারা ১১ নভেম্বরের ইভেন্টে অ্যাপলের আইফোন ১১এসের জন্য ১০০ মিলিয়ন ইউয়ানের (১৪ মিলিয়ন ডলার) প্রাক-আদেশ পেয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান অলিভার ওয়াইম্যানের জরিপ সূত্রে জানা গেছে, এবার সিঙ্গেলস ডে উপলক্ষে ক্রেতারা গত বছরের চেয়ে ১০ শতাংশ বেশি খরচ করতে পারেন। ১১ নভেম্বর চারটি ‘১’ থাকায় আলিবাবা ‘সিঙ্গেলস ডে’ হিসেবে দিনটি উদযাপন শুরু করেছিল ২০০৯ সালে।

আলিবাবার বিপণন প্রধান ক্রিস থাং সিএনএনকে বলেন, বিক্রির এই পরিসংখ্যান থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে। আমরা দেশের কম উন্নত এলাকা, নতুন অনলাইন ক্রেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এসব ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে।

জেডি ডটকমের মতো চীনের অন্য ই-কমার্স প্রতিষ্ঠানও সিঙ্গেল ডে উদযাপনে অংশ নিয়েছে। চীনের বাইরেও জনপ্রিয় হয়ে উঠছে ইভেন্টটি। আলিবাবার দক্ষিণ এশিয়ার সাবসিডিয়ারি লাজাডাও সিঙ্গেলস ডে উপলক্ষে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে বিভিন্ন পণ্যে দিয়েছে মূল্যছাড়। নাইকি, ব্রুকস ব্রাদারের মতো ব্র্যান্ড যুক্তরাষ্ট্রে এদিন দেয় বিশেষ ছাড়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...