Don't Miss
Home / হোম স্লাইডার / বিএনপির যুগ্ম মহাসচিব খোকন আটক

বিএনপির যুগ্ম মহাসচিব খোকন আটক

এমএনএ রিপোর্ট : বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে হাইকোর্ট গেট থেকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা। শাহবাগ থানা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাইকোর্টের ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

বিএনপি নেতারা জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আজ সকালে আদালতে যাচ্ছিলেন খায়রুল কবির খোকন। এ সময় সুপ্রিমকোর্টের ফটক থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

খোকনকে কোথায় নেয়া হয়েছে জানে না তার পরিবার।

খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানার অভিযোগ বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে কেন আটক করা হয়েছে, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

এ বিষয়ে যোগাযোগ করলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান টেলিফোনে গণমাধ্যমকে বলেন, খোকনকে আটক করা হয়েছে। তাকে শাহবাগ থানায় আনা হয়েছিল। পরে ডিবি পুলিশ তাকে নিয়ে গেছে। কোন মামলায় খোকনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, দুদিন আগে হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের হামলার ঘটনায় দায়ের করা মামলঅয় তাকে আটক করা হয়েছে।

এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার সবশেষ প্রতিবেদন দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...