Don't Miss
Home / হোম স্লাইডার / আফগানিস্তানের দায়কুন্দিতে তুষারধসে নিহত ২১

আফগানিস্তানের দায়কুন্দিতে তুষারধসে নিহত ২১

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ দায়কুন্দিতে তুষারধসে ২১ ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ তামিম আযিমি সাংবাদিকদের বলেন, দুর্যোগে আরও ১০ ব্যক্তি আহত ও সাতজন নিখোঁজ রয়েছেন।

তুষারধসে অন্তত ৫০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

তামিম আযিমি বলেন, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তুষারধসের ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

আফগানিস্তানে প্রতি বছর শীতে ভারি তুষারপাত ও তুষারধসের কারণে মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবারের তুষারধসের ঘটনার মধ্য দিয়ে আফগানিস্তানে এ নিয়ে দু’মাসে ৭২ জন নিহত হয়েছেন।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...