প্রাথমিকে বৃত্তির ফল জানা যাবে যেভাবে
Posted by: News Desk
February 25, 2020
এমএনএ রিপোর্ট : পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফলের ভিত্তিতে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট ৮২ হাজার ৪২২ জন বৃত্তি পেয়েছে।
আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই ফল প্রকাশ করেন।
যেভাবে জানা যাবে ফল
প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে। এ ছাড়া স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা পর্যায়ে পাওয়া যাবে।
এ ছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
পিইসি পরীক্ষার্থীদের জন্য : DPEThana/Upazila Code No, Roll Number, Year and Send to 16222
এবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য
EBTThana/Upazila Code Number, Roll Number, Year and Send to 16222
উল্লেখ্য, এবার মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে সাড়ে ৪৯ হাজার। মেধা কোটায় বৃত্তিপ্রাপ্তরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে ৩০০ এবং সাধারণ কোটায় ২২৫ টাকা করে বৃত্তির অর্থ পাবে।
গত ৩১ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৫০ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন পরীক্ষার্থী। ১৭ নভেম্বর শুরু হয় পিইসি ও ইইসি পরীক্ষা। এতে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়ি সমাপনীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন ছাত্র-ছাত্রী ছিল। এদের মধ্যে প্রাথমিক সমাপনীতে পাস করে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী।
জানা প্রাথমিকে ফল বৃত্তির যাবে যেভাবে 2020-02-25