Don't Miss
Home / আন্তর্জাতিক (page 14)

আন্তর্জাতিক

ইরানে যৌথ মার্কিন-ইসরায়েলি হামলা, পাল্টা আঘাতের দাবি তেহরানের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে:

আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইসরায়েল, ইরানসহ উপসাগরীয় কয়েকটি দেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, আল-জাজিরা ও বিবিসি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ ...

Read More »

ফ্ল্যাট গ্রহণের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ আদালতের

আদালত প্রতিবেদক ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক–এর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত–এর বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ ...

Read More »

পার্টনারকে অনুসরণ করেই মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট মেনচোর সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক অর্থের লেনদেন বা মাদক পাচারের রুট অনুসরণ করে নয়, বরং মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদকসম্রাট নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে এল মেনচো-র ‘রোমান্টিক পার্টনার’-কে অনুসরণ করেই তাঁর গোপন আস্তানার সন্ধান পায় মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। মেক্সিকোর কর্মকর্তারা জানান, ওই ...

Read More »

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বেলা তিনটায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁকে অভিনন্দন জানাতে ফোন করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। টেলিফোনালাপে দুই ...

Read More »

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা বৃদ্ধি: চুক্তির জন্য ১০ দিনের আল্টিমেটাম, পাল্টা হুমকি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি সম্পাদনের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। বৃহস্পতিবার গাজায় আয়োজিত “বোর্ড অব পিস” সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি সতর্ক করেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে “খারাপ কিছু” ঘটতে পারে। ট্রাম্পের এই ...

Read More »

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইলাম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার সকাল ১০টা ৫১ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। বাংলাদেশে ...

Read More »

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্ন,এ সপ্তাহেই হামলা করতে পারে ইউএস

আন্তর্জাতিক ডেস্ক ইরানে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি সপ্তাহের শেষ নাগাদ অভিযান শুরু হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ...

Read More »

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ঘটনায় জাতিসংঘের নিন্দা

শান্তিরক্ষী

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী। এতে আহত হয়েছেন অন্তত আটজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ...

Read More »

টিউলিপ সিদ্দিকের কারাদণ্ডের ঘটনায় ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড়

টিউলিপ সিদ্দিক

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে মা শেখ রেহানাকে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ...

Read More »

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে শেখ হাসিনার মামলার রায়ের খবর প্রকাশ

শেখ হাসিনা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লাইভ সম্প্রচার করছে ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৃশংস বিক্ষোভ ...

Read More »