Don't Miss
Home / হোম স্লাইডার / অগ্ন্যুৎপাতে নিউজিল্যান্ডের দ্বীপে মৃত বেড়ে ১৬

অগ্ন্যুৎপাতে নিউজিল্যান্ডের দ্বীপে মৃত বেড়ে ১৬

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এর মধ্যে একজন অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিতে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেছেন।

বিবিসি জানিয়েছে, ২০ জন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। দুই জনের মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি।

বিবিসি ও ডয়চে ভেলে জানায়, গত ৯ ডিসেম্বর স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১১ মিনিটে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে উঠে। এ সময় শতাধিক পর্যটক ওই এলাকায় অবস্থান করছিলেন।

সিএনএন জানায়, অগ্নি উদ্‌গিরণ শুরুর একদিন পরও হোয়াইট আইল্যান্ডের এই অগ্নিগিরি থেকে বাষ্প বেরোতে দেখা যায়।

নিউজিল্যান্ডে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনের দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।

দেশটির মূল ভূখণ্ড থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে দ্বীপটির অবস্থান। হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরিটি হোয়াকারি নামেও পরিচিত।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, প্রতিদিনের মতো এ দিনও অসংখ্য পর্যটক দ্বীপটি দেখতে গিয়েছিলেন। তখনই দ্বীপের মধ্যে থাকা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।

প্রায় ১০ হাজার ফুট পর্যন্ত আগুন ওঠে এবং লাভা স্রোত বইতে শুরু করে শুরু হয়। অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে আসেন।

স্থানীয় এলাকার মেয়র জানান, আহতদের দ্রুত চিকিৎসা শুরু হয়েছে। তারা দ্বীপটিতেই গিয়েছিলেন, না কি আশপাশে ছিলেন, তা জানার চেষ্টা হচ্ছে। তাদের কাছ থেকেই বোঝার চেষ্টা হচ্ছে, আরও পর্যটক সেখানে আটকে আছেন কি না।

নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা জানায়, হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির মাঝারি ধরনের অগ্ন্যুৎপাত হয়েছে। আশপাশের এলাকার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এটি।

হোয়াকারি দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। এরপরেও ব্যক্তি মালিকানাধীন দ্বীপটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। প্রতিদিন সেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে, আকাশপথেও এর সৌন্দর্য উপভোগ করে থাকে।

এর আগেও বেশ কয়েকবার উদ্‌গিরণ ঘটে আগ্নেয়গিরিটির। সর্বশেষ ২০১৬ সালে এটিকে জ্বলে উঠতে দেখা যায়, সেবার কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...