Don't Miss
Home / খেলাধূলা / অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে মাঠে ফিরছেন ব্রাজিলের প্লেমেকার নেইমার
নেইমার
নেইমার

অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে মাঠে ফিরছেন ব্রাজিলের প্লেমেকার নেইমার

এমএনএ খেলাধুলা ডেস্কঃ ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর- শেষ ষোলোর ম্যাচে মাঠে ফিরবেন নেইমার। ব্রাজিল কোচ তিতে রবিবার (৪ ডিসেম্বর) ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিতে বলেন, “নেইমার আজ দলের সঙ্গে অনুশীলন করবে। কোনো সমস্যা না হলে, ভালোমতো অনুশীলন করতে পারলে কাল সে খেলবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, “আমি এখন ভালো অনুভব করছি, আমি জানতাম যে এখন ফিরতে পারব।”

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন নেইমার। সেই চোটের পর তিনি আর মাঠে নামতে পারেননি।

নেইমারকে ছাড়াই ব্রাজিল সুইজারল্যান্ডকে হারিয়েছিল ১-০ গোলে। তবে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-০ গোলে ক্যামেরুনের কাছে হেরেছে নেইমারহীন ব্রাজিল।

কাতার বিশ্বকাপে নকআউট পর্বে আজ রাতে (৬ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুখোমুখি হবে ব্রাজিল।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...