এমএনএ বিনোদন ডেস্ক : সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপূর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অনেক আগেই। তার আগে অনেকদিন প্রেম করেছেন চাচাত ভাই শহীদ কাপূরের সঙ্গে। ভালোই চলছে তাদের সংসার। তবে মাঝখানে এসে কিছুটা ঝামেলাই পোহাতে হচ্ছে নবাবকে। বি-টাউনে গুঞ্জন রটেছে খুব শীঘ্রই সাইফকে ছেড়ে অর্জুনকে বিয়ে করছেন কারিনা!
সম্প্রতি নবাবের স্ত্রী কারিনা একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন অর্জুন কাপূরের সঙ্গে। ‘কি অ্যান্ড কা’ সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে একসঙ্গে অভিনয় করেছেন এ জুটি।
সিনেমায় অর্জুনকে ঘর জামাইয়ের চরিত্রে দেখা যাবে। আর কারিনাকে দেখা যাবে সংসারে আয় রোজগার করতে।

সিনেমায় বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে কারিনা এবং অর্জুনকে। সিনেমায় একসঙ্গ অভিনয় প্রসঙ্গে অর্জুনের ভালোই প্রশংসা করেছেন কারিনা। যদিও প্রত্যেক সিনেমার অভিনয় শিল্পীরা তাদের সহশিল্পীদের সুনাম করে থাকেন।
সম্প্রতি কারিনাকে নিজের হাতের রান্না করা খাবার খাওয়ান অর্জুন কাপূর। আর তাতেই অর্জুনের প্রতি তার ভালোবাসা বেড়ে গেছে।
কারিনা বলেই ফেললেন, অর্জুনের ঘরের কাজের দক্ষতা দেখে আমি অভিভূত। আমি সাইফকে ছেড়ে অর্জুনকে বিয়ে করবো!
অবশ্য কারিনা হাসের ছলেই বলেছেন নাকি সাইফের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বিটাউনে। এনিয়ে সাইফ আলীর কোনো বক্তব্য অবশ্য পাওয়া যায়নি।
বেশ কিছুদিন হলো আলোচনায় আছেন কারিনা এবং অর্জুন। কিছুদিন আগে গভীর রাতে কারিনাকে ফোন করেছিলেন অর্জুন। আর তাতেই ক্ষেঁপে গিয়েছিলেন সাইফ।
তিনি তাকে শাসিয়েও দিয়েছেন। গভীর রাতে অন্যের স্ত্রীকে ফোন করা ঠিক নয় বলেও অর্জুনকে মনে করিয়ে দেন। তাছাড়া, কারিনার বয়স অর্জুনের চেয়ে অনেক বেশি বলেও উল্লেখ্য করেন সাইফ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

