Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / অস্থায়ীভাবে টুইটারের সব কার্যালয় এখন বন্ধ
কার্যালয়

অস্থায়ীভাবে টুইটারের সব কার্যালয় এখন বন্ধ

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ সব কার্যালয় বন্ধ করে দিয়েছে টুইটার। তবে অস্থায়ীভাবে বন্ধ থাকবে প্রতিষ্ঠানটি। শুক্রবার কার্যালয় বন্ধের পাশাপাশি কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেম অ্যাকসেস সুবিধাও বাতিল করেছে খুদে ব্লগ লেখার এই সাইট। ফলে কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া টুইটারের অভ্যন্তরীণ কোনো প্রযুক্তি ও সেবা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।

এদিকে ছাঁটাই তালিকায় থাকা কর্মীর সংখ্যা জানা না গেলেও তা কয়েক হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

এক সপ্তাহ আগে টুইটারের মালিকানা গ্রহণ করেন ইলন মাস্ক। তারপরই সাইটটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন।

x

Check Also

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা

এমএনএ প্রতিবেদক কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ জন বাংলাদেশি দেশে ...