Don't Miss
Home / আন্তর্জাতিক / প্রাণনাশের হামলায় কাকে অভিযুক্ত করছেন ইমরান খান
ইমরান খান

প্রাণনাশের হামলায় কাকে অভিযুক্ত করছেন ইমরান খান

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ লংমার্চে সশস্ত্র হামলার শিকার হওয়ার এক দিন পর গতকাল শুক্রবার মুখ খুলেছেন ইমরান খান।

এই হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ে কর্মরত মেজর জেনারেল ফয়সাল নাসিরকে দায়ী করেছেন তিনি। সুস্থ হয়ে আবারও আন্দোলনে নামবেন বলে ঘোষণাও দিয়েছেন ইমরান খান।

পাকিস্তানের প্রধান বিচারপতির উদ্দেশে ইমরান খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। পাকিস্তানে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে ইরানের মতো বিপ্লব হবে।

এই হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের নিয়ে জটিলতা দেখা দিয়েছে। মামলার অভিযোগ থেকে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার নাম বাদ দিতে ইমরান খান অস্বীকৃতি জানালে আইনি ব্যবস্থা গ্রহণ নিয়ে এ অচলাবস্থার সৃষ্টি হয়। এ মামলায় নাম রয়েছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরও।

মামলায় সেনা কর্মকর্তার নাম রাখার বিষয়ে অব্যাহতভাবে তাগাদা দিয়ে আসছেন ইমরান খান। বিচার চেয়ে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার উদ্দেশে ইমরান খান বলেছেন, সেনাবাহিনী কি আইনের ঊর্ধ্বে? সেনাবাহিনীতে এমন অনেকে বসে আছেন, যাঁরা সাধারণ মানুষকে গরু-ছাগল ভাবতে শুরু করেছেন। মেজর জেনারেল ফয়সালের কি বিচার হবে?

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...