Don't Miss
Home / আজকের সংবাদ / আওয়ামী লীগ হ্যাটট্রিক করবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ হ্যাটট্রিক করবে : ওবায়দুল কাদের

এমএনএ রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হ্যাটট্রিক জয় অর্জন করবে আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপির আন্দোলনের হুমকি দিয়ে মাঠে না নামা এবং দেশের হাওর অঞ্চল ও দক্ষিণ উপকূলসহ কোন অঞ্চলে দুর্যোগকালে জনগণের পাশে না থাকায় তারা (বিএনপি) জনগণের আস্থা হারিয়েছে। এ জন্যই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।

আজ বুধবার সকালে ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, দেশের দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের হুমকি দেওয়ায় বিএনপি জনগনের আস্থা হারিয়েছে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...