Don't Miss
Home / আজকের সংবাদ / আওয়ামী লীগের কমিটিতে যারা পদ পেলেন

আওয়ামী লীগের কমিটিতে যারা পদ পেলেন

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের নতুন কমিটির আকার কিছুটা বেড়েছে। সেই সঙ্গে এতে যোগ হয়েছে কিছু নতুন মুখ। আওয়ামী লীগের ৮৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ২৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। দলের সভাপতি পদে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

বিগত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। এর আগের কমিটিতে পদাধিকার বলে তিনি সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

কমিটির ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্যের মধ্যে ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সভাপতি ও সাধারণ al-council-2016সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য। ওবায়দুল কাদের আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। সভাপতিমণ্ডলীর বাকি ১৪ জনের মধ্যে আটজন পুরোনো সদস্য। এঁরা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, সাহারা খাতুন, মোশাররফ হোসেন। নতুন ছয় সদস্য হলেন নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ ভট্টাচার্য। বাকি তিনটি পদ ফাঁকা রাখা হয়েছে।

নতুন করে সভাপতিমণ্ডলীর পদে যুক্ত হয়েছেন ছয়জন। বিগত কমিটির সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন নূহ–উল–আলম লেনিন।

চারটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের তিনটিতে পুরোনোরাই বহাল আছেন। এঁরা হলেন মাহবুব উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আবদুর রহমান।

কোষাধ্যক্ষ পদে আগের এইচ এন আশিকুর রহমানই বহাল আছেন।

আজকের সম্মেলন থেকে জানানো হয়েছে, বাকি ৬০ পদ সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন।

ট্যাগ : আওয়ামী লীগের, কমিটিতে, যারা পদ পেলেন
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...