আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
December 28, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৮ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
আজকের দিনটিতে বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে। ভ্রমণ-ভোজ এবং আনন্দ আপনাকে আজ এক ভালো মেজাজে রাখবে। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা ১৭। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকাদের দিনটি সকালে দিকে ব্যয় বহুল থাকলেও সন্ধার দিকে তা থাকবে না। সকালে দূরে কোথাও যেতে হতে পারে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় সকালে দিকে ভালো আয় হতে পারে। বিকালের পর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা নির্দেশ করে। রাজনৈতি কাজে নতুন দায়িত্ব পেতে পারেন।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতাক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায় সকালে বকেয়া বিল আদায় হতে পারে। কোন বন্ধুর সাহায্যে কোনো কাজের অর্ডার পেতে পারেন। বাড়িতে বড় ভাই বোনের আগমন হবে। চাকরিজীবীদের আর্থিক অনিশ্চয়তা কেটে যেতে পারে। সাংসারিক পরিস্থিতির উন্নতি আশা করা যায়।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বেকারদের সকালের দিকে চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। সরকারি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। রাজনৈতিক কোন আলোচনায় অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের আজ ব্যবসা ক্ষেত্রে কোনো নতুন লোক নিয়োগ দেওয়ার প্রয়োজন হতে পারে। কর্পোরেট ব্যবসায় কোন কর্মকর্তার সাহায্য কাজে আসবে।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার ভাগ্য উন্নতির যোগ প্রবল। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার পরিকল্পণা সফল হবে। বিদেশ থেকে অফার লেটার পেতে পারেন। বয়স্কদের ধর্মীয় ও আধ্যাত্মিক ভ্রমনের যোগ প্রবল। কর্মস্থলে কোনো ভালো ফল পাবেন। শিক্ষক ও গবেষকদের কাজে অগ্রগতি হতে থাকবে।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকাদের সকালটা কোনো ঝামেলা দিয়ে শুরু হতে পারে। পাওনাদার সকাল সকাল বাড়িতে এসে হানা দিতে পারে। কারো মৃত্যু বা দূর্ঘটনার সংবাদ পেতে পারেন। আজ কোনো অপরিচিত লোকের দ্বারা হেয় প্রতিপন্ন হবার যোগ। একটা সাবধানে থাকবেন। বিবাদ ভীড় এড়িয়ে চলতে হবে। রাস্তাঘাটে ছিনতাই এর শিকার হতে পারেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় আশানুুরুপ লাভ করতে পারবেন। জীবন সাথীর সাহায্য পেতে যাচ্ছেন। ব্যবসায়িক কাজে বিদেশে যেতে হতে পারে। কোনো আত্মীয়র দ্বারা মনে আঘাত পেতে পারেন। রাগ ও জেদ নিয়ন্ত্রনে রাখুন । ঋণ যোগ প্রবল। চিকিৎসকের কাছে যেতে পারেন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার আজ দিনের শুরুটা ততোটা ভালো হবে না। কর্মস্থলে কোনো কারনে দেরিতে পৌছুতে পারেন। সহকর্মীদের দ্বারা লাঞ্চিত বা বঞ্চিত হতে পারেন। কাজের লোকের সাথে বিবাদের আশঙ্কা রয়েছে। দুপর থেকে সময় ভালো হয়ে উঠবে। ব্যবসা বাণিজ্যে আশুনুরুপ ক্রয় বিক্রয় করতে পারবেন। দাম্পত্য সুখ-শান্তি বৃদ্ধি পাবে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার সকালের দিকে প্রেম ও রোমান্স শুভ। সামাজিক মাধ্যমে কারো সাথে পরিচয় হতে পারে। সৃজনশীল পেশার সাথে সম্পৃক্তদের দিনটি ভালো যাবে। আজ মিডিয়া কর্মীদের দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো আশাজাগানিয়া সংবাদ পেতে পারেন। সন্তানের পরীক্ষার রেজাল্ট কার্ড পেয়ে গর্ব অনুভব করবেন। আয় ব্যয় স্বাভাবিক থাকতে পারে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। পারিবারিক কাজে ব্যস্ত থাকতে পারেন। বাড়িতে সকাল সকাল কোনো আত্মীয়র আগমন হতে যাচ্ছে। আজ ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের অবশান হতে পারে। আত্মীয়দের সাহায্য পেতে পারেন। যানবাহন ক্রয়ের জন্য দিনটি অনুকূল থাকবে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বিদেশ সংক্রান্ত বিষয়ে ভালো সংবাদ আশা করা যায়।। ছোট ভাই বোনকে নিয়ে কিছুটা চিন্তি হতে হবে। গার্মেন্টস পণ্য ও চামড়াজাত পন্য রপ্তানি কারকদের নুতন অর্ডার লাভের যোগ আছে। বিকাশ ও রকেট এজেন্টদের ভালো আয় হতে চলেছে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকার সকালে দিকে কিছু বকেয়া টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক আলোচনায় অগ্রগতি হবে। বাড়িতে কোনো আত্মীয় কুটম্বের আগমন হতে যাচ্ছে। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। আজ দিনের শেষে কোন আপ্যায়ণে অংশ নেবার সম্ভাবনা রয়েছে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক কোনো পরিকল্পনা সফল হতে পারে। জীবন সাথীর সাথে চলতে থাকা ভুল বুঝাবুঝির অবসান হয়ে যাবে। চাকরিজীবীদের কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দুপরের দিকে খুচরা ব্যবসায় ভালো আয় রোজগার হবে। বিকালের দিকে বাহিরে কোথাও খেতে যেতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
বৃহস্পতিবারের দিনটি আপনার আজ যাবে কেমন 2017-12-28