এমএনএ ফিচার ডেস্ক : আজ ১ সেপ্টেম্বর, ২০২০ (মঙ্গলবার)। জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ
(২১ মার্চ -২০ এপ্রিল) সরকারি চাকুরেদের কর্মস্থলে কাজের চাপ কম থাকবে। পদস্ত কর্মকর্তার সঙ্গে ঝামেলা মিটে যাবে। ব্যবসায়ীরা ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকবেন। বেসরকারি চাকরিজীবীরা কর্ম দক্ষতা বৃদ্ধির কোন ভালো সুযোগ পেতে পারেন। প্রভাবশালী ব্যক্তির তদবির কাজে আসবে।
বৃষ
(২১ এপ্রিল -২০ মে) বিদেশ যাত্রার কোন ভালো সুযোগ পেতে পারেন। বৈদেশিক কাজ কর্মে গতি আসতে শুরু করবে। ধর্মীয় কোন কাজে অংশ নিতে পারেন। পিতার স্নেহ ও মমতা লাভের সুযোগ পাবেন। বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের সাহায্য পাওয়া যাবে। শিক্ষা ও গবেষণার কাজে সফলতা আসবে।
মিথুন
(২২ মে-২১ জুন) ব্যবসা বাণিজ্যের জন্য টাকা ঋণ করতে পারেন। দূরের যাত্রায় অবশ্যই সতর্ক থাকবেন। কোন অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না। বয়স্কদের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। শেয়ার ব্যবসায় কোন অনভিপ্রেত বিনিয়োগ করে আটকে যেতে পারেন।
কর্কট
(২২ জুন-২২ জুলাই) দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। জীবন সাথীর মন রক্ষার্থে কোন উপহার ক্রয় করতে হবে। ব্যবসায়ীদের আয়-রোজগার বৃদ্ধি পাবে। অংশিদারী কাজে কিছু লাভের আশা করা যায়। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর পূর্ণ সাহায্য পাবেন। দাম্পত্য ক্ষেত্রে দারিদ্রতা বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
সিংহ
(২৩ জুলাই – ২৩ আগস্ট) শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আয়-রোজগারের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। কর্মচারীদের অনুপস্থিতির কারণে কাজ করতে বেগ পেতে হবে। মূল্যবান দ্রব্যাদি সামলে রাখতে হবে। শনি চন্দ্রর সহাবস্থানের কারনে কর্মস্থলে সহকর্মী বিরোধের আশঙ্কা।
কন্যা
(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শিল্পীদের আয়-রোজগারের সুযোগ আসবে। রোমান্টিক সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিতে হবে। অহেতুক সন্দেহ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সন্তানদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। সন্তানের সুখ, শান্তির চিন্তা করে কিছু সঞ্চয়ের পরিকল্পনা ফলপ্রসু হবে।
তুলা
(২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) সাংসারিক বিষয়ে মায়ের সাহায্য সহযোগিতা পেতে পারেন। আপনার আর্থিক বিষয়ে কোন আত্মীয়র সাহায্য লাভের সম্ভাবনা। যানবাহন বিক্রেতাদের আশানুরুপ আয়-রোজগার হতে পারে। জমি, ভূমি, আবাসন সংক্রান্ত কাজে কিছু বাধা বিপত্তির পর সাফল্য আসবে।
বৃশ্চিক
(২৪ অক্টোবর- ২২ নভেম্বর) গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো কোন সংবাদ পেতে পারেন। অনলাইন বিক্রেতাদের আয়-রোজগারের সুযোগ বৃদ্ধি পাবে। প্রতিবেশীর বাড়িতে আপ্যায়িত হতে পারেন। ছোট ভাই-বোনের গৃহে আগমন হবে। সাংবাদিক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে।
ধনু
(২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) আয়-রোজগারের সুযোগ পাবেন। বকেয়া কিছু বিল পাওয়াতে আর্থিক সঙ্কটের অবসান হতে পারে। খাদ্য ও পানীয়ের ব্যবসায়ীরা কিছু আয়-রোজগার করতে পারবেন। শ্যালক শ্যালিকার কাছ থেকে অর্থ সাহায্য লাভের সুযোগ রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা।
মকর
(২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে নুতন দায়িত্ব লাভের সুযোগ আসবে। ব্যবসায়ীদের আয়-রোজগার বৃদ্ধির সম্ভাবনা। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। মানসিক শক্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজ কর্মে কিছু বাধা বিপত্তি আপনাকে মানসিক ভাবে হতাশ করতে পারে।
কুম্ভ
(২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা হঠাৎ করে কিছু আয়ের সুযোগ পেয়ে যাবেন। সাংসারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আশানুরুপ আয়-রোজগার করতে পারেন।
মীন
(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) ব্যবসায়ীরা আশানুরুপ আয়-রোজগার করতে পারবেন। আর্থিক অগ্রগতি হবে। বন্ধু ও শুভাকাঙ্খীদের সাহায্য সহযোগিতা পেতে পারেন। চাকরিজীবীরা কিছু বাড়তি আয় -রোজগারের সুযোগ পাবেন। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে।
আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

