আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
March 15, 2020
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৫ মার্চ ২০১২, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
পাওনাদারের তাগাদার কারণে কিছু টাকা ধার করতে হতে পারে। বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে। জমি-জমা সংক্রান্ত কাজে সফল হবেন। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে। ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। কোনও আত্মীয়কে টাকা ধার দিতে হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অপ্রত্যাশিত কোনও ঝামেলার উদয় হতে পারে। আজ রোমান্টিক বিষয়ে অগ্রগতি হলেও আপনার অনেক টাকা ব্যয় হয়ে যেতে পারে। দুরের যাত্রায় সফলতা পেতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ ব্যবসায়ীক কাজে কারো কাছ থেকে ঋণ নিতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগে ক্ষতির আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে সতর্ক হতে হবে। দুর্ঘটনা এড়িয়ে চলুন। আপনার কোনো গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা প্রবল। বিকালের দিকে বিদেশ যাত্রার যোগ দেখা যায়। বৈদেশীক কাজে অগ্রগতি হবে। ধর্মীয় কাজে অংশ নেবার যোগ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ পাইকারি ও খুচরা ব্যবসায় আশানুরুপ লাভবান হবেন। জীবন সাথীর ভাগ্য উন্নতির যোগ দেখা যায়। অংশীদারি কোন কাজে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। বিকাল থেকে সময় কিছুটা ঝামেলাপূর্ণ। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ঋণ যোগ প্রবল। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলাপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। অধিনস্ত কর্মচারীর সাহায্য লাভের যোগ রয়েছে। ব্যবসা-বাণিজ্যে কোনো নতুন প্রতিদ্বন্দ্বীর উৎপাত দেখা দেবে। বিকালের পর সময় শুভ হয়ে উঠবে। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। সাংসারিক অবস্থার উন্নতি আশা করা যায়। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ২।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিক্রয়কর্মী ও বিক্রয় প্রতিনিধীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে। বিকাল থেকে সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। সহকর্মীদের সাথে মনোমালিন্যর আশঙ্কা প্রবল। ব্যবসা-বাণিজ্যে কিছু লোকশানের আশঙ্কা দেখা যায়। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার শুভ সম্ভাবনাময়। পারিবারিক ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হতে পারে। স্বপ্নের যানবাহন ক্রয় করতে পারেন। স্ত্রীর জন্য কেনা-কাটার যোগ প্রবল। বৈদেশিক কাজে কোনো বন্ধুর সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। মায়ের সাহায্য পেতে পারেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করবেন। উত্তেজনা পরিহার করুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: আকাশি,শুভ সংখ্যা: ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ছোট ভাই-বোনের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হতে পারে। প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীরা ভালো কাজের অর্ডার পেতে পারেন। বিকাশ ও রকেট এজেন্টদের ভালো আয় রোজগারের সুযোগ আসতে পারে। বিকালের দিকে পারিবারিক ক্ষেত্রে কিছু বাধা-বিপত্তি ও ঝামেলার আশঙ্কা রয়েছে। মায়ের শরীর ভালো যাবে না। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। খাদ্য ও শষ্য ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয় রোজগার হবে। বাড়িতে কুটুম্বর আগমন হতে পারে। বিকালের দিকে যোগাযোগে কিছু বাধা-বিপত্তি দেখা দেবে। ছোট ভাই-বোনের উচ্চ শিক্ষা নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। অসুস্থদের আরোগ্য লাভের যোগ বলবান। স্ত্রীর সাহায্য পেতে পরেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। রাজনৈতিক নেতাকর্মীদের নতুন পদ প্রাপ্তির সম্ভাবনা প্রবল। বিকালের দিকে খুচরা ও পাইকারি ব্যবসায় বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: লাল,শুভ সংখ্যা: ২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলার। আজ হঠাৎ করেই কোনো দূরবর্তী স্থানে যেতে হবে। ব্যবসায়ীক কাজে বিদেশ যাত্রার যোগ প্রবল। সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন। বিকালের দিকে সময় বলবান হয়ে উঠবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: মেরুন,শুভ সংখ্যা: ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ আপনার ব্যবসায়ীক কাজে সাফল্য আশা করতে পারেন। বকেয়া বিল আদায় হওয়াতে ঠিকাদারী কাজে অগ্রগতি হবে। বড় বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিকালের দিকে সময় কিছুটা ব্যয় বহুল হয়ে উঠতে পারে। ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয়ের যোগ। আইনগত জটিলতা বৃদ্ধি পাবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বেকারদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্ম লাভের যোগ প্রবল। বৈদেশিক কাজে অগ্রগতি হবে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাহায্য পেতে পারেন। প্রত্যাশা পূরণের যোগ প্রবল। বিকালের দিকে বন্ধু বা বড় ভাই এর দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের সুযোগ পেয়ে যাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ১।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আশানুরুপ সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের বিদেশের ভিসা প্রাপ্তিতে সফলতা আসতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন শুভ। আমদানি ও রপ্তানি বাণিজ্যের সাথে জড়িতদের ভালো আয় রোজগার হতে পারে। বিকালের দিকে চাকরিজীবীরা কোনো ঝামেলাপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। পিতার সাথে মনমালিন্য এড়িয়ে চলতে হবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ৩।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন রবিবারের 2020-03-15