Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৩ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন। যদি সম্ভব হয়, তাহলে বিরত থাকুন, যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন। মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। বাচ্চাদের সঙ্গে মতপার্থক্য তর্কের সৃষ্টি করতে পারে এবং তা বেশ হতাশার হবে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন- আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ০৫। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার জন্য প্রেম ও রোমান্স শুভ নয়। শিল্পী ও কলাকুশলিরা ভালো আয় করতে গিয়ে প্রতারিত হতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনার চাপ বাড়তে পারে। চারুকলার শিক্ষার্থীদের নতুন কাজের যোগ বলবান। সন্তানের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হবার আশঙ্কা দেখা যায়। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক সুখ শান্তি বাধাগ্রস্ত হতে পারে। গৃহস্থালী কাজে কোন রহস্য জনক ঝামেলা হবে। যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন। কোনো আত্মীয়র কারণে মায়ের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। জমি ভূমি সংক্রান্ত বিষয়ে হঠাৎ ঝামেলা হবে।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি শুভ সম্ভাবনাময়। মার্কেটিং এ কর্মরতদের দিনটি সাফল্যের। প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে মনমালিন্য হতে পারে। ব্যবসায়িক তথ্য ভালো ভাবে যাচাই করে নিন।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার বকেয়া অর্থ আদায়ের যোগ প্রবল। খাদ্য ও তরল দ্রব্যর ব্যবসায় ভালো লাভ হবে। খুচরা বিক্রেতাদের দিনটি ঝামেলা পূর্ণ। ব্যবসায়িক ভাবে লাভবান হবেন না। কোনো আপ্যায়ণে অংশ নেবার যোগ রয়েছে। বিদেশ থেকে কোনো ভালো অর্থ পেতে চলেছেন।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়িক কোনো কারণে দূরে যেতে পারেন। অংশীদারি ব্যবসায় ভুল বুঝাবুঝি থেকে সতর্ক হোন। বেসরকারি চাকরিজীবীরা কোন নতুন দায়িত্ব পেতে পারেন। ছোট ভাই এর বিদেশ যাত্রার সুযোগ আপনাকে আনন্দ দেবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার ভ্রমন যোগ প্রবল। ব্যয় তুলনামূলক বাড়তে পারে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্ট ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। জমি ভূমি সংক্রান্ত ব্যবসায়ীক যোগাযোগ হতে পারে। সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। মায়ের জন্য ঔষধ কেনার যোগ রয়েছে। ট্রাভেল ও ট্যুর অপরেটরদের আয় উন্নতি বৃদ্ধির যোগ প্রবল।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার ঠিকাদারী ও সাপ্লাই ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। নতুন কাজের ওয়ার্ক অর্ডার পেতে চলেছেন। বাড়ীতে বড় বোনের আগমনে আনন্দ বৃদ্ধি পাবে। বন্ধুর কোনো সংসারিক অশান্তিতে আপনার সাহায্য কাজে লাগতে পারে। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে কোন বন্ধুর সাহায্য কাজে লাগবে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবার সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকরিজীবীদের দিনটি রহস্যজনক ঝামেলার। রাজনৈতিক কাজে সুনাম সম্মান ক্ষুন্ন হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হবার আশঙ্কা। সাঙ্গঠনিক কাজের জন্য ভ্রমনের সম্ভাবনা প্রবল। দাতব্য কাজে অংশ নিতে পারেন।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকার বিদেশ যাত্রার যোগ প্রবল। ভাগ্য আপনার সহায় হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বা রিসার্চ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সুফল পাবেন। কোন অতীন্দ্রিয় সাধকের সাথে দেখা করতে পারেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। হঠাৎ করে পাওনাদারের কবলে পড়তে পারেন। আইনগত জটিলতা দেখা দিতে পারে। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভ আশা করা যায়। কোনো বন্ধু বা আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে পারেন। ঔষধ কেমিক্যাল ও রাসায়নিক দ্রব্যর ব্যবসায় ভালো লাভ হতে পারে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকার প্রভাব বৃদ্ধি পাবে। বেকারদের কর্মলাভের যোগ প্রবল। বিদেশ যাত্রার সুযোগ চলে আসবে। কর্মস্থলে পদোন্নতির সুযোগ পেয়ে যাবেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। অংশিদারি বাণিজ্যে ভালো লাভ হতে পারে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকার শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো কারণে বিরোধ তৈরী হতে চলেছে। ব্যবসায়িক যোগাযোগে কোন কর্মচারীর দ্বারা ক্ষতির সম্মূখীন হতে পারেন। আপনার কোনো গোপন সম্পর্কের কথা প্রকাশ হয়ে যেতে পারে। নিজের রাগ ও জেদের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

লেবানন-ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...