আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
June 30, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ৩০ জুন ২০১৮, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
দিনের শুরুতেই টের পাবেন, মন এবং মস্তিষ্ক আপনার বিরুদ্ধে কাজ করছে। কিছুটা পাগলামি ভাব আর কি! বিষয়টি উপভোগের হতে পারে আবার অসহ্যও লাগতে পারে। পুরো সপ্তাহে যা খরচ করতেন তার অর্ধেকটাই আজ খরচ হয়ে যাবে। ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে বেশ উৎকণ্ঠিত থাকবে। পরিবারের লোক যতই বকাঝকা করুক না কেন, আজ সবই মাথার ওপর দিয়ে চলে যাবে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২১, শুভ রং সাদা। আজকের দিনে সবকিছু ভালোর জন্য একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। কর্মস্থলে কোনো রহস্যজনক পদ প্রাপ্তি হতে পারে। সুনাম ও সম্মান বৃদ্ধির সুযোগ পাবেন। পিতার সাথে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা দেখা যায়। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে তেমন কোনো উপকার হবে না। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি ঝামেলাপূর্ণ। সমস্যাকে সম্ভাবনায় পরিণত করার সুযোগ পাবেন। কাজের সফলতা আপনাকে আনন্দ দেবে। অপছন্দের লোকজনকে সহজে আয়ত্তে আনবেন। ব্যক্তিগতভাবে আর্থিক সাফল্য পাবেন। প্রেমযোগ শুভ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং সবুজ, শুভ সংখ্যা ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। ধর্মীয় বা অতিন্দ্রীয় কোনো সাধকের সাথে দেখা করতে পারেন। বিদ্যার্থীদের উচ্চ শিক্ষা সংক্রান্ত বৃত্তি লাভের যোগ প্রবল। জীবিকার জন্য জাতিকাদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বৈদেশিক ব্যবসার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ। মানসিক অস্থিরতা দেখা দেবে। আগের নেওয়া সিদ্ধান্তগুলি নিয়ে নাজেহাল হতে হবে। কোনো বন্ধুর আগমনে তার সঙ্গে সময় দিতে হবে। এর ফলে ব্যবসার জায়গায় উপযুক্ত পদক্ষেপ নিতে দেরি হতে পারে। চোখের বিশেষ যত্ন নিন। অধিক পরিশ্রমে শারীরিক অবসাদ বাড়তে পারে। প্রেমযোগ ক্ষীণ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং বেগুনি, শুভ সংখ্যা ৫।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। আজ কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। রহস্যজনক কারণে আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। পুলিশী হয়রানি বা গ্রেপ্তার সম্পর্কে সতর্ক হতে হবে। বাকি থাকা কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়বে। অধস্তন কর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। অর্থযোগ মধ্যম থেকে শুভ। প্রেমযোগ নেই। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং নীল, শুভ সংখ্যা ৭।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। অংশিদারী বা যৌথ ব্যবসায় কিছু লোকসানের আশঙ্কা রয়েছে। জীবন সাথীর মন মেজাজ ভালো যাবে না। অকারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। স্ত্রীর রহস্য জনক আচরণে কিছুটা ব্যাথা পেতে পারেন। আত্মীয়র দ্বারা কোনো কাজ ঊদ্ধার করাতে পারেন। জোরালোভাবে ইচ্ছা প্রকাশ করা থেকে আজ নিজেকে দূরে রাখতে হবে। পারিবারিক জীবনে ন্যায়-নীতি মেনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অর্থনৈতিক সমস্যা সহজে কাটবে না। ভ্রমণের যোগ আছে। দাম্পত্য সমস্যা সতর্কভাবে সমাধান করুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং লাল, শুভ সংখ্যা ৫।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এলার্জীর কোনো পীড়ায় কষ্ট পেতে পারেন। আজ বেসরকারি চাকরিজীবিরা সহকর্মীদের রহস্য জনক আচরণ থেকে সতর্ক থাকুন। ব্যবসায়ীরা অধিনস্ত কর্মচারীর দ্বারা ক্ষতির সম্মূখীন হতে পারেন। কোনো প্রভাবশালীর সাহায্যে সমাজে আপনার প্রতিষ্ঠা, সম্মান, যোগাযোগ ও ক্ষমতা বাড়বে। এরফলে পরিচিত লোকজনেরই ঈর্ষার কারণ হবেন। আজ থেকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ শুরু করতে পারেন। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের খবরে সম্মান বাড়বে। প্রেমযোগ শুভ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ১৯।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি প্রেম ও রোমান্সে রহস্যজনক বাধা বিপত্তির। হঠাৎ করে পুরোনো প্রেমে কোনো ঝামেলা দেখা দেবে। বিদ্যার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবার আশঙ্কা। সংসারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা দেখা দেবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ। পরকীয়া থেকে সাবধান হতে হবে। ব্যবসায় আগ্রহ বাড়বে। নতুন নতুন ব্যবসা ও কর্মের যে ক্ষেত্র তৈরি হয়েছে তার সাফল্য উপভোগ করবেন। চট করে কাউকে বিশ্বাস করবেন না। তবে সবাইকে অবিশ্বাস করারও কোনো প্রয়োজন নেই। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং নীল, শুভ সংখ্যা ২৩।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ী ও মানিএক্সেঞ্জ ব্যবসায়ীদের ভালো আয় হতে পারে। ছোট ভাই বোনের বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে। প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। কাজ করার ইচ্ছা থাকলেও কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে মানসিক চাঞ্চল্যের কারণে বাধাপ্রাপ্ত হবেন। কনিষ্ঠ ভাই অথবা বোনের পারিবারিক সমস্যার কথাবার্তার মাধ্যমে সমাধান বেরিয়ে আসতে পারে। শুভ সময়ের জন্য একটু অপেক্ষা প্রয়োজন। প্রেমযোগ নেই। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং লাল, শুভ সংখ্যা ৯।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সাংবাদিক ও সাহিত্যিকদের কাজের ঝামেলা বৃদ্ধি পাবে। প্রকাশকরা কোনো আইনি জটিলতায় পড়তে পারেন। ছোট ভাই বোনের সাথে বিরোধ হবার আশঙ্কা। তারা কেউ আপনার সম্মান ও মর্যাদার অপব্যবহার করতে পারে। দিনের মধ্যে ছোট কোনো ঘটনা আপনার মন ছুঁয়ে যাবে। তবে আজকের দিনে পরিবার নিয়ে আপনি আনন্দ করার ফুরসৎ পাবেন না। চাকরির ক্ষেত্রে কিছু অসুবিধা থাকবে। গুণগ্রাহীদের আবদার মেটাতে খরচ হতে পারে। ভ্রমণের যোগ আছে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ৮।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের যোগ দেখা যায়। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে বারবার বাধা বিপত্তি দেখা দেবে। খাদ্য ও রবিশস্যর ষ্টক ব্যবসায় ঝামেলা হবার আশঙ্কা। বাড়ীতে শ্যালক-শ্যালিকার সাথে বিবাদ হতে পারে। যথাযথ প্রচেষ্টায় ব্যবসায়ী সমস্যার সমাধান হবে। নতুন কিছু কেনার শখ পূরণ হতে পারে। তবে খরচের ব্যাপারে আরও সাবধান হওয়া দরকার। নতুন জীবনে প্রবেশের ইঙ্গিত আসবে। প্রেমের জন্য শুভ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং সাদা, শুভ সংখ্যা ৭।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও মানসিক অস্থিরতা রাগ ও জেদ আপনার ক্ষতি করতে পারে। কারো দ্বারা ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিদ্যার্থীদেও পড়াশোনায় আরো বেশী মনযোগী হবার প্রয়োজন। পারিবারিক প্রত্যাশা পূরণ করার শুভ যোগ আছে। কোনো প্রকার বাধা আপনাকে আটকে রাখতে পারবে না। আজকের দিনে অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার মাধ্যমে কোনো দুঃস্থ লোকের সাহায্য পাবেন। প্রেমযোগ ক্ষীণ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৬।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মরতদের ঝামেলা বৃদ্ধি পাবে। রিক্রুটিং এজেন্সী বা ট্রাভেল এজেন্টদের কর্মক্ষেত্রে কোনো আইনগত জটিলতা দেখা দেবে। আমদানি-রপ্তানি বাণিজ্যে কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে। সন্তানকে কাছে রেখে শাসন চেষ্টা করাই ভালো। শান্ত ব্যবহারের ফলে অপছন্দের লোকজন বিশেষ কিছু করতে পারবে না। অবস্থার পরিপ্রেক্ষিতে খরচ সংকোচন করতে হবে। ভ্রমণের যোগ আছে। দাম্পত্যযোগে সমস্যা দেখা দিতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১২।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। বন্ধুর সাথে কোনো সমান্য বিষয় নিয়ে বিরোধ দেখা দেবে। আজ ব্যবসায়িক কাজে অগ্রগতি আশা করা যায়। বৈদেশিক বাণিজ্যে ভালো আয়ের সুযোগ পাবেন। বড় বোন বা ভাই এর কাছ থেকে সাহায্য লাভের যোগ। শারীরিক সমস্যার যোগ আছে। পরিবার ও ব্যবসায় আগের থেকে সমস্যা কমবে। নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করুন। পরিবারে অল্প-বিস্তর অশান্তি লেগে থাকতে পারে। সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা থাকবে। প্রেমযোগ নেই। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৯।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
আজ যাবে কেমন শনিবারের দিনটি আপনার 2018-06-30