আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
February 16, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে।
দাম্পত্য জীবনে খুশির হাওয়া বজায় থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা চক্রান্ত করতে পারে। পথে আঘাত লাগার যোগ আছে। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১০, শুভ রং সাদা। আজকে সবকিছু ভালোর জন্য পানিতে কয়েকটি সাদা ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন। শোবার ঘরে নীল ও হলুদ ফুলের তোড়া রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার আয় রোজগার বৃদ্ধি পাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প-উদ্দ্যোক্তাদের কোনো সভা বা মিটিং সফল হবে। বাড়ীতে বড় ভাই বোন এর সাহায্য পেতে পারেন। বন্ধুর বিবাহ-বার্ষিকী বা বিয়েতে অংশ নেবার যোগ প্রবল। বৈদেশিক কাজে কোন বন্ধুর সহায়তা পেতে যাচ্ছেন। বড় ভাই-বোনের সাথে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত দুঃশ্চিন্তার অবসান হবে। প্রভাবশালী কোন রাজনৈতিক নেতার সাক্ষাতে লাভবান হবেন। সামাজিক ও সাংগঠনিক কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। আজ কোনো লটারিতে বিজয়ী হবার সম্ভাবনা রয়েছে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে দূরে কোথাও যেতে হতে পারে। আজ বিদেশ সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে চলেছে। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রা বা দূরদেশ যাত্রার যোগ প্রবল। পিতার সাহায্য পেতে পারেন। কোন ধর্মীয় বা আধ্যাত্মীক ব্যক্তির সাথে দেখা করতে পারেন।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের দিনটি কিছুটা সতর্কতার। আজ রাস্তাঘাটে সতর্কতার সাথে চলাফেরা করুন। দূর্ঘটনা প্রবণ এলাকায় সাবধানে গাড়ী চালান। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে বড় ধরনের লোকসানের সম্মূখীন হতে পারেন। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদে কিছুটা বিশাদগ্রস্ত হতে যাচ্ছেন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ক্ষুদ্র ও মাঝারি পাইকারী বা খুচরা ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। ব্যবসায়ীক কাজে কোনো আলাপ আলোচনা চলতে পারে। দিনের শেষ ভাগে সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাথে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। হটাৎ করে সিজেনাল অসুখে ভুগতে পারেন। বাড়ীতে কোনো কাজের লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা। আজ আপনার মূল্যবান সামগ্রি খোয়া যেতে পারে। কাউকে টাকা ধার দিতে যাবেন না। অনৈতিক কোনো কাজের জন্য দূর্ণামের আশঙ্কা প্রবল।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেম ও রোমান্সে সাফল্য আসতে পারে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে। সন্তানের পড়াশোনার খোঁজ খবর নিতে হবে। ব্যবসায় কিছু ঝামেলা দেখা দিলেও তা কেটে যাবে। হঠাৎ কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার প্রত্যাশা পূরণের দিন। সাংসারিক কাজে ব্যস্ত থাকতে পারেন। গৃহস্থালী দ্রব্যাদি ক্রয়ের জন্য মেলায় যাওয়ার যোগ দেখা যায়। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। বাড়ীতে কোনো আত্মীয় স্বজনের আগমন হতে পারে। আজ আপনার যানবাহন ক্রয় বিক্রয় শুভ। ফার্ণিচার ক্রয় করতে পারেন।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রকাশনা ও সম্পাদনার কাজে জড়িতদের দিনটি ব্যস্ততায় কাটবে। ছোট ভাই বোনের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীরা বায়রদের সাথে কোনো আলোচনায় সফল হবেন। প্রতিবেশীর কোন অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
আজ মকর রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া অর্থ আদায়ের যোগ প্রবল। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয় রোজগারের যোগ দেখা যায়। বাড়ীতে কুটুম্বদের আগমনের যোগ প্রবল। আজ কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পরিবার পরিজন নিয়ে কোনো বনভোজনে অংশ নিতে পারেন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার শরীর স্বাস্থ্য ভালো যাবে। অসুস্থদের আরোগ্য লাভের যোগ প্রবল। আজ আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা। কোনো সাংগঠনিক কাজে আপনার উপর কোন দায়িত্ব এসে পড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কিছু আর্থিক সঙ্কটে ভুগতে পারেন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা ভালো যাবে না। কিছু অর্থ ঋণ করতে হতে পারে। প্রবাসীদের দিনটি ঝামেলাপূর্ণ হতে যাচ্ছে। কর্মস্থলে কোন পরিবর্তন আসন্ন। আজ দূরের যাত্রার যোগ প্রবল। জীবিকার জন্য বিদেশ যেতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন শুক্রবারের 2018-02-16